1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে বিজয়ের সুবর্ণজয়ন্তী পালন করলো বিএনপি

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৬৪৬ Time View

বোয়ালমারী প্রতিনিধিঃ দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের শপথের মধ্য দিয়ে বৃহস্পতিবার বোয়ালমারীতে মহান বিজয় দিবস উদযাপন করেছে স্থানীয় বিএনপি। এ উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও শহীদদের গণকবরে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচী পালন করে দলটি। কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দলের অস্থায়ী কার্যালয়ে পৌর বিএনপির সভাপতি শেখ আফছার উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু, সাংগঠনিক সম্পাদক মজিবার রহমান বাবু, পৌর বিএনপির সহসভাপতি মোঃ সাইফুর রহমান, খান আতাউর রহমান, যুবদল নেতা মিনহাজুর রহমান লিপন, মোঃ ইমরান হোসেন, আমিনুল ইসলাম বাবলু, রোকনুজ্জামান বকুল, স্বেচ্ছাসেবক দল নেতা চৌধুরী জাকির হোসেন, মনির হোসেন, মোঃ দেলোয়ার হোসেন, ছাত্রদল নেতা হাসানুজ্জামান তপু, মাহফুজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি দলের চেয়ারপার্সন খালেদা জিয়াকে স্থায়ী মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সুযোগ দিতে সরকারের প্রতি জোর দাবী জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাই ঐক্যবদ্ধ হয়ে দলের পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION