1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে নৌকাকে সমর্থন করলেন এক বিদ্রোহী প্রার্থী

  • Update Time : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৬১৩ Time View

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগের মনোনীত প্রার্থীকে সমর্থন করে এক বিদ্রোহী প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকর্মীদের সামনে এই ঘোষণা দেন ওই বিদ্রোহী প্রার্থী।
জানা যায়, উপজেলার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পান ইউনিয়ন আ’লীগের সভাপতি আ. ওহাব মোল্যা তারা। দলীয় মনোনয়ন বঞ্চিত আ’লীগের কর্মী এবং সাবেক ছাত্রলীগ নেতা মো. কামরুজ্জামান পনির স্বতন্ত্র প্রার্থী হিসেবে এতদিন নির্বাচনের মাঠে ছিলেন। শনিবার (১৮ ডিসেম্বর) গণমাধ্যমকর্মীদের সামনে আ’লীগের মনোনীত প্রার্থীকে সমর্থন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ওই বিদ্রোহী প্রার্থী মো. কামরুজ্জামান পনির। উপজেলার সদর ইউনিয়নের সোতাশী গ্রামে অবস্থিত নৌকার প্রার্থীর নির্বাচনী অফিসে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী সদর ইউনিয়নের আ’লীগের মনোনীত প্রার্থী আ. ওহাব মোল্যা তারা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল সিকদার, ফিরোজ আহমেদ, ছাত্রলীগ নেতা সজীব আহমেদ প্রমুখ। এ সময় কামরুজ্জামান পনির বলেন, দল ওহাব মোল্যা তারাকে মূল্যায়ন করেছে। দলের একজন কর্মী আমি। আমি প্রার্থী থাকলে নৌকা বিজয়ী নাও হতে পারে। এই উপলব্ধি থেকে নৌকাকে সমর্থন করে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। সেই সাথে নৌকার বিজয়ের জন্য আমি সর্বাত্মক সহযোগিতা করব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION