1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

বোয়ালমারীতে হত্যা মামলার বাদীপক্ষকে নানাভাবে হয়রানি করছে আসামিপক্ষ

  • Update Time : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১৪৩ Time View

বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে হত্যা মামলার বাদীপক্ষকে নানাভাবে হয়রানি করছে আসামিপক্ষের লোকজন। হয়রানির অভিযোগে বোয়ালমারী থানায় আব্দুল ওয়াদুদ বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৮ সালের পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা গ্রামের স্কুলছাত্র সৈয়দ নাজিম আলী হত্যাসহ ৭জন মারাত্মক ভাবে আহত করে আসামিপক্ষ। ওই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা নং ০৬, তাং ০৭/১০/২০১৮ ইং। মামলার দায়ের পর থেকে বাদী মামলা না চালাতে এবং আহত ভিকটিমসহ অন্যান্য স্বাক্ষীদের স্বাক্ষী না দিতে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে আসামীপক্ষ। এ ব্যাপারে নিরাপত্তার জন্য ২৭/১১/২০১৮ ইং এবং ২৯/০৮/২০২০ইং তারিখে আসামিপক্ষের লিখিত অভিযোগ দায়ের করা হয়। এ ঘটনার রেশ ধরে সম্প্রতি হত্যা মামলার স্বাক্ষী সৈয়দ কুতুব উদ্দিন, সৈয়দ শওকত আলী ও সৈয়দ ইমন আলীকে গত বুধবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে জয়পাশা বাজারের ওয়াসি সিকদারের চায়ের দোকান থেকে আসামিপক্ষের ৪০/৪৫ জনের একটি সন্ত্রাসীদল রামদা, ছেনদা, লোহার রড, বাঁশের লাঠি, লোহার হাতুড়িসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাদের শোরচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায় এবং আহতবস্থায় কুতুব উদ্দিনকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং অপর দুই স্বাক্ষী শওকত ও ইমনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় কুতুব উদ্দিনের বাবা আব্দুল ওয়াদুদ শরীফ বাদী হয়ে বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে সৈয়দ আব্দুর রউফ সিদ্দিকীর ছেলে সবুজ, বদিউজ্জামানের ছেলে শামীম, আলীনুরের ছেলে আবু বকর, মৃত ওমর আলীর ছেলে সজীব, আক্কাস আলীর ছেলে আবজাল ও মিরানসহ ৩১ জনের নাম উল্লেখসহ ও অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামি করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION