1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে মুক্তিযুদ্ধের চেতনা ও স্মৃতিচারণ শীর্ষক আলোচনা সভা

  • Update Time : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৫০২ Time View

বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার উদ্যোগে ‘মুক্তিযুদ্ধের চেতনা, স্মৃতিচারণ, বীরত্বগাথা ও মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১ মার্চ পৌরসভার ৯টি ওয়ার্ডে পৃথকভাবে ৯টি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন পৌর মেয়র সেলিম রেজা লিপন। ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা আ’লীগের সদস্য আব্দুল মান্নান মোল্যার সভাপতিত্বে লোকনাথ মোড়, পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মমিন খান এর সভাপতিত্বে বোয়ালমারী রেলস্টেশন চত্বর, ১ নং ওয়ার্ড কাউন্সিলর বিপ্লব আহমেদের সভাপতিত্বে গুনবহা তালতলা, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সামাদ খানের সভাপতিত্বে আঁধারকোঠা, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মিনাজুর রহমান লিপনের সভাপতিত্বে শিবপুর রেলগেট ছাড়াও বোয়ালমারী চাটাই পট্টি, সোতাশী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পৌর বাস স্ট্যান্ড চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ, সুধীজন অংশগ্রহণ করেন। বক্তারা ১৯৭১ এর মার্চ মাসে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এসব অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌর মেয়র সেলিম রেজা লিপন, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুর রশিদ, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কে এম জহুরুল হক, প্যানেল মেয়র মোমিন খান, আব্দুল মান্নান মোল্যা, মিনাজুর রহমান লিপন, শেখ আজিজুল হক, আব্দুস সামাদ খান, বিপ্লব আহমেদ, সংরক্ষিত কাউন্সিলর হোসনেয়ারা বেগম, সংরক্ষিত কাউন্সিলর সৈয়েদা মাকসুদা খানম রুমা, ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আহাদ খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তজা তমাল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION