1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীর ঘোষপুর ইউপি চেয়ারম্যানের ৬মাস পূতির্তে আলোচনা সভা ও প্রতিবাদ সমাবেশ

  • Update Time : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ১০৩৪ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ইমরান হোসেন (নবাব মিয়া) এর ৬ মাস দায়িত্বপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও তার নামে মিথ্যা মামলার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) বিকেলে ঘোষপুর ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভা ও প্রতিবাদ সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার হাজারো লোক অংশগ্রহণ করেন। সভায় চেয়ারম্যান ইমরান হোসেন নবাবের নামে মিথ্যা মামলার প্রতিবাদ করে বক্তব্য রাখেন স্থানীয় নেতাকর্মীরা। নবাব কেনো আসামি? এ প্রশ্ন রেখে সাধারণ জনগণ ও নেতাকর্মীরা বানোয়াট মিথ্যা ভিত্তিহীন মামলা প্রত্যাহারের দাবি জানান। সভায় স্বাগত বক্তব্য রাখেন ঘোষপুর ইউনিয়নের চেয়াম্যান মো. ইমরান হোসেন নবাব মিয়া। বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সদস্য গিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোস্তফা জামান সিদ্দিকী। ঘোষপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রঞ্জু আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আকবর মুন্সী, মো. মিজানুর রহমান, ঘোষপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলম বিশ্বাস, আওয়ামীলীগ নেতা জাকির হোসেন, ঘোষপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শহিদুল মল্লিক, ছাত্রলীগের সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম প্রমুখ। এ সময় ইউপি সদস্যরা ও হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ০৩ মে মধুখালী উপজেলার নওয়াপাড়া গ্রামের মো. হাকিম শেখ বাদী হয়ে ঘোষপুর ইউপি চেয়ারম্যানকে আসামি করে একটি লুটপাট ও ভাংচুর মামলা করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION