1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে যুবলীগের আয়োজনে গণতন্ত্র অবরুদ্ধ দিবস পালিত

  • Update Time : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৬৯৪ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে গণতন্ত্র অবরুদ্ধ দিবস পালিত হয়েছে। ১৬ জুলাই বিকেলে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার কারান্তরীণ ও গণতন্ত্র অবরুদ্ধ দিবসে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বোয়ালমারী উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মো. হান্নান মোল্যা সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী যুবলীগের আহবায়ক মো. আহাদুল করিম, আহবায়ক কমিটির সদস্য মো. হাফিজুর রহমান, শফিকুল ইসলাম টুলু, গালিবুর রহমান তানিম, রঞ্জু আহমেদ, ওবায়দুর, রিফাত, ইলিয়াস, শহিদুল, মো. ফারুক হোসেন, মহিউদ্দিন মাহীসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ।

উল্লেখ্য, ১৬ জুলাই আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবরণ দিবস। আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসহ সমমনা রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন দিবসটিকে ‘গণতন্ত্র অবরুদ্ধ দিবস’ হিসেবে পালন করে। নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে দিবসটি।
২০০৭ সালের এই দিনে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের নির্দেশে রাজধানীর ধানমণ্ডির বাসভবন সুধা সদন থেকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়। এর আগে তার নামে কয়েকটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দেওয়া হয়। সংসদ ভবনের পাশে একটি বাড়িকে বিশেষ কারাগার বানিয়ে সেখানে ১১ মাস তাকে অন্তরীণ রাখা হয়। তাকে গ্রেফতারের পর জরুরি অবস্থার মধ্যেই দেশজুড়ে তীব্র প্রতিবাদ ও আন্দোলন ছড়িয়ে পড়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION