1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে স্বেচ্ছাসেবক লীগের বর্ধিতসভা অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৬০০ Time View

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। সেপ্টেম্বর মাস বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক মাস হওয়ায় সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত বর্ধিতসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ সারোয়ার মুর্শেদ আকন্দ (জাস্টিস)। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম বাকের ইদ্রিসের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদের সদস্য মো. জাহাঙ্গীর হোসেন ও শেখ সোহেল। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ এবং বিশেষ বক্তা ছিলেন সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফয়সাল আহম্মেদ রবিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. ফজলুল করিম, এড. অলোকেশ রায়, এস এম মহাব্বত আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মৃধা তারিকুল ইসলাম তারেক প্রমুখ। বর্ধিত সভায় এ কে আজাদ মুক্তকে শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এবং উজ্জ্বল বিন লালকে উপ দপ্তর সম্পাদক থেকে দপ্তর সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। অক্টোবরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন হবে বলে বর্ধিত সভায় জানানো হয়েছে। পরে সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION