1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী মহিলার মৃত্যু আহত এক

  • Update Time : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ১০৯৮ Time View
বোয়ালমারী  প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক প্রতিবন্ধী মহিলার মৃত্যুর ঘটনা ঘটেছে। মারাত্মক আহত হয়েছে তার কোলের শিশু। বুধবার (১২ অক্টোবর) সকালে বোয়ালমারী সদর ইউনিয়নের আমগ্রাম খলিল মেম্বারের বাড়ীর সামনে কালুখালী-ভাটিয়াপাড়া রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
কাটাপড়া মানসিক প্রতিবন্ধী নারীর নাম আছিরন বেগম, সে বোয়ালমারী পৌরসভার শিবপুর গ্রামের রেল কর্মচারী মো. নাজিমুদ্দিন শেখের মেয়ে।
বোয়ালমারী পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মিনহাজুর রহমান লিপন জানান, পৌর সদরের শিবপুর গ্রামের মো. নাজিমুদ্দিন শেখের মেয়ে আছিরন বেগম গত ছয়মাস ধরে মানসিক রোগে আক্রান্ত। একই গ্রামে টুটুল শেখের সাথে তার বিয়ে হয়। মানসিক সমস্যা দেখা দেওয়ার পর থেকে বাবার বাড়িতেই থাকতেন আছিরন। বুধবার সকালে দুই সন্তানের জননী আছিরন বেগম তার তিন বছরের মেয়েকে কোলে করে বাড়ির পাশে রেলের উপর দিয়ে পায়চারী করছিলেন। এ সময় গোপালগঞ্জের গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। তার কোলে থাকা তিন বছরের শিশু কন্যা আইরিন দুর্ঘটনায় মারাত্মক আহত হয়। দুর্ঘটনায় শিশুটির একটি পা কাটা পরেছে এবং আঘাতে মাথায় মারাত্মক ক্ষত হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. তারিকুল ইসলাম নাদিম জানান, আহত শিশুটির অবস্থা খুবই মারত্মক তার একটি পা কেটে গেছে। মাথায় বড় ধরনের আঘাত রয়েছে। শিশুটির অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আ. ছাত্তার মোল্লা বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে বোয়ালমারী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। শিশুটিকে আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মৃত দেহটি বোয়ালমারী থানা উপ-পরিদর্শক মনির হোসেনের নিকট হস্তান্তর করা হয়েছে। স্থানীয়রা জানায়, ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
বোয়ালমারী রেলওয়ে স্টেশন মাস্টার মো. দেলোয়ার হোসেন বলেন, সকাল সাড়ে ছয়টার দিকে গোপালগঞ্জের গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, খবর পেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে পুলিশের একটি টিমকে পাঠানো হয়েছে। এটা রেলওয়ে পুলিশের আওতাধীন। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে তারা এলে লাশ হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION