1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

সালথায় প্রবাস ফেরত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • Update Time : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৮৮৭ Time View

সাইফুল ইসলাম মারুফঃ ফরিদপুরের সালথায় ফিরোজ মাতুব্বর (২৪) নামে প্রবাস ফেরত এক যুবকের লাশ উদ্ধার করেছেন পুলিশ। গত বুধবার (২ নভেম্বর) সকালে উপজেলার গট্টি ইউনিয়নের বড়দিয়া গ্রামে নিজ বাড়ির পাশে একটি কাঠাল গাছের ডাল থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। নিহত ফিরোজ বড়দিয়া গ্রামের কৃষক ইউসুফ মাতুব্বরের ছেলে। তার দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে ফিরোজ ছিল সবার বড়।

ফিরোজের মা ফিরোজা বেগম জানান, মানসিক সমস্যা ছিল ফিরোজের। দেড় বছর আগে তাকে বিদেশে (ওমান) পাঠিয়েছিলাম। মানসিক সমস্যার কারণে বিদেশ থেকে কিছুদিন আগে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে শুধু হাড়ি-বাতিল মাল সামানা ভাঙচুর করত। শনিবার রাত ১২ টার দিতে বাজার থেকে ঘরে এসে ঘুমায়। রাত ১ টার দিকেও তাকে বিছানায় শুয়ে থাকতে দেখেছি। খুব সকালে ওঠে দেখি ছেলের লাশ কাঠাল কাছে ঝুলছে। কি কারণে সে আত্মহত্যা করলো, কিছুই বুঝলাম না।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, সংবাদ পেয়ে ফিরোজের লাশ তার বাড়ির পাশে বাগানের কাঠাল গাছ থেকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। তারপরেও মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের চাচা থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION