1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ মধুমতি’র আয়োজনে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

  • Update Time : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ৬৩২ Time View

ঢাকা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ বোয়ালমারী উপজেলা ছাত্রকল্যাণ সমিতি ‘মধুমতি’ এর আয়োজনে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) বিকেল ৩টায় আর সি মজুমদার আর্টস অডিটরিয়ামে এই নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ট্রাস্টিজ বোর্ডের চেয়ারম্যান এডভোকেট লিয়াকত শিকদার শিক্ষার্থীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগড়। তোমরা সবসময় শিক্ষকদের সম্মান করবে। শিক্ষকদের সম্মানহানি হয় এমন কোনো কাজ করবে না। আজকের তোমরাই আগামী দিনের ভবিষ্যত। পড়ালেখা শেষ করে দেশের উন্নয়নে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ও ভিশন ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে সবার আগে যুব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। দেশের উন্নয়নে অংশীদার হতে চাইলে তোমাদের ঠিকমতো পড়ালেখা করতে হবে। যদি ঠিকমতো পড়ালেখা করতে পারো তাহলেই তোমরা দেশের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে ভালো কিছু করতে পারবে।
প্রধান আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক আবদুল বাছির বলেন, ঢাবির প্রত্যেকটা প্রান্তর মুক্তিযুদ্ধের এক একটা স্মৃতি চিহ্ন। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিটা আন্দোলনের প্রবর্তক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেশ স্বাধীনে ঢাবির শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা রেখেছে। দেশকে জানতে হলে, দেশের ইতিহাস ঐতিহ্য জানতে হলে তোমরা ঢাবিকে জানো, ঢাবির প্রতিটা জায়গার স্মৃতিকে জানো। তোমরা তাদের মতো দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। দেশকে বিশ্বের বুকে তুলে ধরবে। আমরাও একদিন এই ঢাবিতে শিক্ষার্থী হিসাবে ভর্তি হয়েছিলাম। আজ আমরা অতিথি আর তোমরা আমাদের সেদিনের মতো শিক্ষার্থী। আশা করি, তোমরা নিজেকে এমন জায়গা নিয়ে যাবে তোমাকেও অতিথি করা হবে।
এছাড়া নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এস. এম মফিজুর রহমান, ডিএমপির ইন্টেলিজেন্স এন্ড এনালাইসিস বিভাগের ডিসি মো. আশরাফুল ইসলাম, বিএডিসির উপপরিচালক পলাশ হোসেন, ঢাকার ধামরাই সরকারি কলেজের প্রভাষক ও মধুমতির প্রতিষ্ঠাতা সভাপতি শহীদুল্লাহ্ নজীর মাসুদ প্রমুখ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ‘মধুমতি’ এর সভাপতি সাইফুর রহমান সবুজ ও সঞ্চালনা করেন ‘মধুমতি’ এর সাধারণ সম্পাদক মো. আবু নাঈম।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বোয়ালমারীর শিক্ষার্থীদের সংগঠন মধুমতি। বোয়ালমারীর স্কুল কলেজের শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য অনুপ্রাণিত করে সংগঠনটি। এছাড়া দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ও বিনোদনের জন্য বিভিন্ন সময়ে খেলাধুলা বা পর্যটন এলাকায় ভ্রমণসহ নানাবিধ সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ বোয়ালমারী উপজেলা ছাত্র কল্যাণ সমিতি ‘মধুমতি’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION