1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে বিএনপির মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

  • Update Time : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬০০ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে নানা আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ উপলক্ষ্যে সোমবার ২০ ফেব্রুয়ারি রাত ১০ টায় বোয়ালমারী জর্জ একাডেমী সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি শেখ আফসার উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম, বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, পৌর বিএনপির সহসভাপতি খান আতাউর রহমান, মো. সাইফুর রহমান, কাজী কামরুল হক মিজান, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল, মিল্টন খান, উপজেলা কৃষকদলের আহবায়ক কুদ্দুস মোল্যা, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সৈয়দ মাহাবুবুর রশিদ হেলাল, সাবেক সাধারণ সম্পাদক কাউন্সিলর মিনাজুর রহমান লিপন, জেলা যুবদলের সহসম্পাদক মো. ইমরান হোসাইন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক জাকির হোসেন চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসূল বিশ্বাস, যুবদল নেতা মহিবুল ইসলাম তুহিন, রোকনুজ্জামান বকুল, মো. আলম শেখ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. শেখ আনিসুরজ্জামান তপু, উপজেলা মৎস্যজীবিদলের আহবায়ক বিশ্বজিৎ রাজবংশী, পৌর মৎস্যজীবিদলের আহবায়ক মো. কামাল বিশ্বাস প্রমুখ। পরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে বোয়ালমারী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকাল ৮টায় বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION