1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বিলচাপাদহের অনিয়ম দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন

  • Update Time : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ৪৮৮ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের বিলচাপাদহ নিয়ে দু’টি পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে। একটি পক্ষ রোববার (০২.০৪.২৩) দুপুরে উপজেলার সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন। এই পক্ষ অনিয়ম দুর্নীতি বন্ধে ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছে। জেলা প্রশাসকের নির্দেশক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা দুই পক্ষকে সোমবার সকাল ১১টায় তার দপ্তরে ডেকেছেন।
মানববন্ধন ও সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক আজিজুর রহমান আজিজ। তিনি বলেন, সরকারি খাস খতিয়ানভুক্ত ৮৬ একর জমি রয়েছে। কিন্তু মূল জলাশয়টি আরও এক হাজার ৮০০ একর জমি নিয়ে অবস্থিত। এই এক হাজার ৮০০ একর জমি ব্যক্তি মালিকানাধীন। প্রতি বছর সরকারিভাবে ৭ লাখ ৮২ হাজার টাকা দিয়ে বিল লিজ নেয় মৎস্যজীবি সমবায় সমিতি। কিন্তু ওই সমিতি ২০২২ সালে খরচ দেখায় ১৭ লাখ ৮০ হাজার টাকা। অন্যদিকে প্রকৃত জমির মালিকদের কোনো টাকা পয়সা এই সমিতি দেয় না। আবার বিলে মাছের পোনা ছাড়া এবং খাবার দেয়া নিয়ে নানা অনিয়ম করে থাকে সমিতি। জমির মালিকগণ তাদের মালিকানা জমির জন্য ন্যায্য পাওনা দাবি করে। তাদের অভিযোগ, বেড়াদী, বাহিরনগর, ঘোষপুর নিয়ে গঠিত মৎস্যজীবি সমবায় সমিতি লুটপাট করে খাচ্ছে।
তবে এ সকল অভিযোগ অস্বীকার করে মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি আশুতোষ বিশ্বাস বলেন, সমিতি কোনো অনিয়ম দুর্নীতি করে নাই। সমিতির কোনো লোক রোববারের আন্দোলনে যোগ দেয়নি বলে দাবি করেন তিনি। তবে যারা সমিতির সদস্য আছে কিন্তু মাছ চাষের শেয়ার নেই তারা যেতে পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমবার শুনানির জন্য তাদের ডেকেছেন বলে জানান।
এ ব্যাপারে সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু বলেন, চাপাদাহ বিলটা পুরো সাতৈর ইউনিয়নের মধ্যে কিন্তু বিলটা লুটেপুটে খাচ্ছে অন্যরা। সমিতির নামে ওখানে লুটপাট চলছে। প্রকৃত জমির মালিকরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। তারা জমিতে চাষ করতে পারছে না। ক্ষতিগ্রস্থ জমির মালিকদের ন্যায্য পাওনা প্রদানের দাবি জানান তিনি।
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন বলেন, বিলচাপাদহ নিয়ে একটি পক্ষ জেলা প্রশাসক বরাবর আবেদন করেছে। জেলা প্রশাসক স্যারের নির্দেশক্রমে দুইপক্ষকে শুনানির জন্য সোমবার সকাল ১১টায় উপজেলায় ডাকা হয়েছে। উভয়পক্ষের কথাবার্তা শুনে ও কাগজপত্র দেখে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মানববন্ধন ও সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন মৎস্যজীবি সমিতির সদস্য সুবোধ কুমার রায়, সাতৈর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. আকরাম হোসেন আকিজ, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল লতিফ শেখ, বাহিরনগর গ্রামের মো. দাউদ মোল্যা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION