1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন কাজী সিরাজ

  • Update Time : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৫৬০ Time View

বোয়ালমারী প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন চাওয়ার প্রত্যাশা ব্যাক্ত করেছেন দলের উপদেষ্টা মন্ডলীর সদস্য,দেশ বরেণ্য শিল্পপতি ফরিদপুর-১ আসনের সাবেক জনপ্রিয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম। শনিবার (৩ জুন) দুপুরে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আকাঙ্খা ব্যাক্ত করে বলেন,আমি ফরিদপুর-১ আসনের সন্তান। একজন খাটি মুজিব আদর্শের সৈনিক। এ জনপদের প্রতিটি কানায় কানায় আমার উন্নয়নের ছোঁয়া দৃশ্যমান। দল-মত নির্বিশেষে এ এলাকার প্রতিটি মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। বিপদে আমার কাছে সাহায্য চেয়ে কেউ বঞ্চিত হয়েছে এমন নজীর নেই। ইতিপূর্বেও আমি শক্ত প্রতিদ্বন্দ্বীতার মাধ্যমে এ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। যদি এলাকার সর্বাধিক জনবান্ধব সংসদ সদস্যদের তালিকা করা হয় তবে আমিই শীর্ষে থাকবো ইনশাআল্লাহ। সংসদ সদস্য থাকা কালে আমি যা বরাদ্দ পেয়েছি তার কোন নয়-ছয় আমার দ্বারা হয়নি বরং উল্টো আরো কয়েকগুন বেশি অর্থ আমি মাটি ও মানবতার সেবায় খরচ করেছি। সমাজ ও মানবতার সেবা অব্যাহত রাখতে আমি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনেও জন নেত্রী শেখ হাসিনার কাছে মনোনয়ন চাইবো। এ লক্ষে আমি ময়দানেও কাজ শুরু করেছি। আমি শতভাগ আশাবাদী নেত্রী আমাকে বঞ্চিত করবেননা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় ওয়াপদা মোড়ে কাজী হারুন শপিং কমপ্লেক্স ভবনে এ সভার আয়োজন করেন কাজী সিরাজ। জনাকীর্ণ এ মতবিনিময় সভায় তিনি আরো বলেন,সমাজ ও মানবতার সেবার অপর নামই হচ্ছে রাজনীতি। আমি আমৃত্যু এ মানব সেবার সঙ্গে যুক্ত থাকতে চাই। নেত্রী আমাকে মনোনয়ন দিলেও মানুষের পাশে থাকবো না দিলেও নৌকার হয়ে সমাজের সেবা করে যাবো ইনশাআল্লাহ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য আসাদুল করিম, উপজেলা কৃষক লীগের আহবায়ক আকরামুজ্জামান মৃধা রুকু, যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION