1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:০১ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে মনোনয়ন প্রত্যাশী লায়ন সাখাওয়াতের মতবিনিময়

  • Update Time : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৬৭৫ Time View

বোয়ালমারী প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালি) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী লায়ন মো. সাখাওয়াত হোসেন স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শুক্রবার (০৯ জুন) দুপুরে স্থানীয় সাপ্তাহিক পত্রিকা মানব দর্পণ কার্যালয়ে তিনি গণমাধ্যমকর্মীদের সাথে এ মতবিনিময় করেন। লায়ন মো. সাখাওয়াত হোসেন বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি এবং ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক নবচেতনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক।
মতবিনিময়কালে লায়ন সাখাওয়াত হোসেন বলেন, ‘ফরিদপুর-১ আসন থেকে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে আমি মনোনয়ন প্রত্যাশী ছিলাম। এবারও আমি মনোনয়ন প্রত্যাশী। এই আসন থেকে অনেকেই মনোনয়ন চাচ্ছেন। দলীয় প্রধান জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন, আশা করি সবাই আমার জন্য কাজ করবেন। আর যদি আমি মনোনয়ন না পাই তবে যে মনোনয়ন পাবেন আমি তার জন্য কাজ করব।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যদি জননেত্রী শেখ হাসিনা আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেন তাহলে আমি সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন করবো। আমি অনেকদিন ধরেই নিজ খরচে এলাকার মসজিদ, মাদ্রাসা, স্কুলের উন্নয়ন করেছি।’
তিনি আরো বলেন, ‘মুক্তিযুদ্ধের সপক্ষে লেখার জন্য, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরার জন্য দৈনিক নবচেতনা নামে আমি একটি দৈনিক পত্রিকা চালু করেছি।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামাল হোসেন, দপ্তর সম্পাদক আলহাজ্ব খসরুজ্জামান, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আবু বক্কর সিদ্দিকী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION