1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

এবারও আলোচনায় সুমন রাফি

  • Update Time : বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ৬৭২ Time View

বোয়ালমারী প্রতিনিধি: বিগত দিনের মতো এই বছরও পবিত্র ঈদুল আজহা কে সামনে রেখে অসহায় অবহেলিত মানুষের জন্য নানান কর্মসূচি নিয়ে ব্যস্ত ছিলেন মানবতার ফেরিওয়ালা সুমন রাফি। বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন দারিদ্র্য ও সুবিধা বঞ্চিত পরিবারের দরজায় পৌঁছে তাদের খোঁজ খবর নিয়ে দিয়েছেন খাদ্য সামগ্রী, নগদ অর্থ ও প্রয়োজনীয় ওষুধ। এসব কাজের পাশাপাশি মুমূর্ষু রোগীকে জোগাড় করে দিয়েছেন প্রয়োজনীয় রক্ত। সময় নিয়ে ছুটে গেছেন বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসহায় রোগীর চিকিৎসা সংক্রান্ত খোঁজ খবর নিতে, বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত। হাসপাতালে অসহায় রোগীরা তাকে পেলে স্বস্তির নিশ্বাস ছেড়েছে। এসব বিষয়ে জানতে চেলে বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের আখালিপাড়া গ্রামের ভ্যান চালক মোঃ নায়েব আলী শেখ জানান আমার মা দীর্ঘদিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকলে সুমন রাফি খবর পেয়েই ছুটে এসেছেন জোগাড় করে দিয়েছে রক্ত ও পাশে থেকে বাড়িয়ে দিয়েছে সহযোগিতার হাত, আমি তার প্রতি কৃতজ্ঞ। উল্লেখ্য সুমন রাফি ২০০২ সাল থেকে মানবতার কল্যানে নিঃস্বার্থ ভাবে নিজস্ব অর্থায়নে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করে যাচ্ছে যা এখনো চলমান রয়েছে। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এবারো দাঁড়িয়েছেন অমুসলিম অর্থাৎ সংখ্যা লঘু পরিবারের পাশে, দিয়েছেন নগদ অর্থ। আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর কবির জানান সুমন রাফি কোন অসহায় মানুষের খবর পেলেই চলে আসেন এই উপজেলায় ও সহযোগী হয়ে পাশে থাকেন যার সুফল পেয়েছে অসংখ্য দরিদ্র অসহায় মানুষ। সুমন রাফির এসব মানবিক কাজ ইতোমধ্যে জায়গা করে নিয়েছে দেশের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায়। সুমন রাফি বোয়ালমারী পৌর সদরের ছোলনা গ্রামের বিখ্যাত মিয়া পরিবারের সন্তান, তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আমৃত্যু নিজের সামর্থ অনুযায়ী মানুষের কল্যানে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION