1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে বখাটেদের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৫

  • Update Time : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ৫৪৮ Time View

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে ঈদে ঘুরতে বের হয়ে বখাটেদের  উত্যক্তের শিকার হয়েছে তিন নারী। উত্যক্তের প্রতিবাদ করায় অন্তঃসত্ত্বা নারীসহ পাঁচজনকে পিটিয়ে আহত করেছে উচ্ছৃখল বখাটেরা। ৩০ জুন শনিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ঠাকুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। বখাটেদের হামলায় গুরুতর আহত স্বামী ও তার অন্তঃস্বত্তা স্ত্রী বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, ঈদ উপলক্ষে  উপজেলার ময়না ইউনিয়নের ইছাখালী গ্রামের মো. নুরুল শেখের ছেলে আরমান শেখ, তার স্ত্রী ও  দুই বোনকে নিয়ে পৌরসভার কুশাডাঙ্গা গ্রামে এক আত্মীয় বাড়িতে বেড়াতে আসে। সেখানে মধ্যাহ্ন ভোজ শেষে  ঘুরতে বের হয় তারা। ঈদের ঘুরাঘুরি শেষে সন্ধ্যার আগে  একটি অটোভ্যানে পরিবার নিয়ে বাড়ি ফিরছিল আরমান। এ সময় ঠাকুরপুর বাজারের সন্নিকটে পৌঁছালে ঠাকুরপুর গ্রামের মো. চুন্নু শেখের দুই বখাটে ছেলে মো. মুস্তাফিজুর শেখ  ও মো. মাসুম শেখ, অমৃতনগর গ্রামের মো. আক্কাস আলীর ছেলে মো. সামচু, নয়ন ও পৌরসভার  আমগ্রাম বিশ্বাসপাড়ার মো. ফারুকের ছেলে মো. সাকিব তাদের পিছু নিয়ে নানা ভাবে উত্ত্যক্ত করে। আরমান শেখ বখাটেদের উত্যক্তের প্রতিবাদ করলে তাদের ভ্যানের গতিরোধ করে আরমান ও অপর যাত্রী মো. আমানুল্লাহ নামে দুইজনকে ভ্যান থেকে নামিয়ে বেধড়ক পিটাতে থাকে বখাটেরা।  এ সময় আরমানের অন্তঃসত্ত্বা স্ত্রী মোসা. আছিয়া বেগম এবং দুই বোন রোজিনা ও সাবিনা এগিয়ে এলে তাদেরও মারপিট ও শ্লীলতাহানি ঘটায় তারা বখাটেরা। এ ব্যাপারে বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত আরমান শেখেরর পিতা মো. নুরুল শেখ।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব জানান, এ ব্যাপারে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION