1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে উত্যক্তের অভিযোগ

  • Update Time : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ৬১৪ Time View

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে এক যুবকের বিরুদ্ধে মা ও তার স্কুল পড়ুয়া মেয়েকে উত্যক্তের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই মহিলা বোয়ালমারী থানাসহ সাংবাদিকদের কাছে লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পরমেশ্বর্দী ইউনিয়নের পরমেশ্বর্দী গ্রামের রকিব মোল্যার ছেলে রুবেল মোল্যা (৩০) একই গ্রামের প্রতিবেশি এক গৃহবধুকে প্রায় দুই বছর ধরে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছে। ওই গৃহবধু অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তার ৫ম শ্রেণি পড়ুয়া ১১ বছর বয়সী মেয়ের পিছু নেয় রুবেল। বিভিন্ন সময় তাকেও অনৈতিক প্রস্তাব দিয়ে বিরক্ত করতে থাকে। এমনকি স্কুলে যাতায়াতের পথে ওই শিক্ষার্থীকে একা পেয়ে তার ওড়না ধরে টানাটানি করে ওড়না ছিনিয়ে নিয়ে যায়। গত ৩ জুলাই ওই গৃহবধূ বাড়িতে না থাকার সুবাদে অনৈতিক স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্য রুবেল তার বাড়িতে যায় এবং মেয়েটিকে একা পেয়ে খারাপ প্রস্তাব দিতে থাকে। এমতাবস্থায় ওই গৃহবধূর স্বামী বাড়িতে চলে আসলে তাকে দেখে রুবেল দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনা জানার পর গত ৩ জুলাই ওই গৃহবধূ বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ করেন। উল্লেখ্য, এ ঘটনা একাধিকবার রুবেলের পরিবারকে জানালেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।

রুবেলের ভাই মোঃ তারিক মোল্যা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ওই গৃহবধূর পরিবারের সাথে আমাদের পূর্ব শত্রুতা রয়েছে। এর জের ধরে ওই মহিলা আমাদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করেছেন। যা মোটেও সত্য নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION