1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

  • Update Time : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৩৯৫ Time View

হাসান মাহমুদ মিলু : ফরিদপুরের বোয়ালমারীতে বেপরোয়া লোকাল বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলমগীর কবির শিকদার (৪০) নামে এক সিমেন্ট ব্যবসায়ীর নিহতের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে নিহতের স্ত্রী ও কন্যা। মঙ্গলবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মাইজকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সোতাশী মোমিন মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর উপজেলার ময়না ইউনিয়নের বেলজানি গ্রামের মৃত আক্কাস সিকদারেরর ছেলে। নিহতের দুই ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।
জানা যায়, বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বেলজানি গ্রামের রড সিমেন্ট ব্যবসায়ী আলমগীর সিকদার, তার স্ত্রী মুন্নি বেগম (২৮) ও মেয়ে মুনমুনকে (০৫) নিয়ে ডিসকভার মোটরসাইকেল যোগে (ফরিদপুর-হ -১২-৬১৬১)  বোয়ালমারী বাজার থেকে সাতৈর বাজারে যাচ্ছিলেন। বোয়ালমারী পৌরসদরের মোমিন মার্কেটের সামনে পৌঁছালে বিপরীত দিক ফরিদপুর থেকে ছেড়ে আসা আলফাডাঙ্গাগামী লোকাল বাস তামীম ট্রাভেলস (ঢাকা মেট্রো-ব-১১-০০৩৪) একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে আলমগীর কবির শিকদার ও তার স্ত্রী কন্যা রাস্তার উপর ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলে আলমগীর কবির শিকদার মারা যায়। স্থানীয়রা হতাহতদেরকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী ও কন্যাকে জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বোয়ালমারী থানা পুলিশ খবর পেয়ে ঘাতক বাসটিকে আটক করে থানায় নিয়েছে। নিহতের মরদেহ বিনা ময়নাতদন্তে নিহতের পরিবার থেকে লাশ হস্তান্তরের আবেদন করলে লাশটি পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
এ ব্যাপারে ঘটনাস্থল পরিদর্শনকারী বোয়ালমারী থানার উপপরিদর্শক উত্তম কুমার সেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতক বাসটিকে আটক করে থানায় আনা হয়েছে। বিনা ময়নাতদন্তে নিহতের পরিবার থেকে লাশ হস্তান্তরের আবেদন করলে লাশটি পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION