1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে প্রাথমিক শিক্ষা অফিসের সহকারীর মৃত্যু

  • Update Time : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ৭৩২ Time View

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী মো. জাহিদ শেখ অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে চিকিৎসারত অবস্থায় মারা গিয়েছে বলে নিশ্চিত করেছেন শিক্ষা অফিসার আবু আহাদ মিয়া। মৃত জাহিদ শেখের স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। তাঁর গ্রামের বাড়ি নগরকান্দা উপজেলায়।

সূত্রে জানা যায়, ফরিদপুর ভাড়া বাসা থেকে রোববার সকালে বোয়ালমারী অফিসে আসার পথে অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে লোকাল বাসের ভেতরে অজ্ঞান হয়ে যায়। পরে সহস্রাইল বাজার বাস স্ট্যান্ডে তাকে অজ্ঞান অবস্থায় নামিয়ে রেখে যায়। সেখানের লোকজন তাকে চিনতে পেড়ে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে সাধারন চিকিৎসা শেষে ফরিদপুর পাঠানো হয়। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে চিকিৎসারত অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬ টায় মৃত্যু বরণ করেন।

প্রাথমিক শিক্ষা অফিসার আবু আহাদ বলেন, প্রতি দিনের ন্যায় অফিস সহকারি জাহিদ ফরিদপুর থেকে অফিসে আসার পথে বাসের ভেতরে অজ্ঞান হয়ে পড়লে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসারত অবস্থায় মারা যান। তবে কেন বা কিভাবে অজ্ঞান হয়েছেন তা জানা যায়নি। প্রাথমিক ধারণা করা হচ্ছে অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে এমনি ঘটেছে। রোববার রাতে তাঁর লাশ নিয়ে নগরকান্দায় গ্রামের বাড়ি নেয়া হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION