1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ ডাকাত আটক

  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১০৭৬ Time View

বেয়ালমারী  প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত ডাকাতদের বুধবার (৩০ আগস্ট) দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বোয়ালমারী থানার উপপরিদর্শক মামুন ইসলাম বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলা নং ১২।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার চরবনমালিপুর গ্রামের লায়েক মোল্যার মেহগুনি বাগানের ভেতর  মঙ্গলবার দিবাগত রাত ২টায় ডাকাতির উদ্দেশ্যে ১২-১৩ জনের একটি ডাকাতদল জড় হয়। গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী থানার পুলিশ অভিযান পরিচালনা করে ডাকাতি প্রস্ততির সময় ৫ ডাকাতকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য ডাকাতরা পালিয়ে যায়। আটককৃতরা হলেন; গাইবান্ধা জেলার দক্ষিন গিদারি গ্রামের আব্দুল কুদ্দুস মোল্যার ছেলে মো. জাকির হোসেন (৪৫), মাগুরা জেলার শ্রীপুর উপজেলার  দারিয়াপুর গ্রামের মো. মালেকের ছেলে পিকুল শেখ, মধুখালী উপজেলার পশ্চিম গাড়াখোলার গ্রামের আশরাফুজ্জামান ইলিয়াস জোয়াদ্দারের ছেলে এরশাদুজ্জামান ইমন (৪১), একই গ্রামের মুক্তার শেখের ছেলে মো. সবুজ (৩৮), জাহাপুর ইউনিয়নের জফরাকান্দী গ্রামে মৃত হাসেম শেখের ছেলে মো. আনোয়ার শেখ (৫০)। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
মামলার বাদী বোয়ালমারী থানার উপপরিদর্শক মামুন ইসলাম জানান, রাতে ডাকাতি করার প্রস্তুতির সময়ে গোপন সংবাদ পেয়ে কৌশলে অভিযান চালিয়ে ৫ ডাকাতকে আটক করি। এ সময় তাদের কাছে তিনটি রামদা, একটি চাইনিজ কুড়াল, ও একটি এ্যাঙ্গেল রড উদ্ধার করা হয়।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, রাতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে আটক করা হয়। মামলা দিয়ে তাদের ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION