1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

‘বন্ধু সংঘ বোয়ালমারী’র বর্ধিত সভা ও জাহিদুল হক পল্লবকে সংবর্ধনা

  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৯২ Time View

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের একদল উদ্যমী যুবকের সমন্বিত সমাজসেবার লক্ষ্যে গঠিত বন্ধু সংঘ বোয়ালমারী’র বর্ধিত সভা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হওয়ায় বন্ধু সংঘের সাধারণ সম্পাদক প্রভাষক জাহিদুল হক পল্লব এর সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টায় থানা রোডস্থ মেজবানি রেস্টুরেন্টে এই বর্ধিত সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় বন্ধু সংঘ বোয়ালমারী’র সভাপতি সরোয়ার হোসেন চৌধুরী দুলু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল হক পল্লব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বন্ধু সংঘের সদস্যরা। শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হওয়ায় জাহিদুল হক পল্লবকে সকল বন্ধুরা সংবর্ধনা জানান। এ সময় বৃহৎ পরিসরে সামাজিক কর্মকাণ্ডের বিস্তারের জন্য উন্মুক্ত আলোচনা করা হয়। সকল সদস্যদের পরামর্শ ক্রমে সামনে দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি মো. শিমুল মিয়া, প্রণব রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ শাফিজুর রশিদ লুলু, সাংগঠনিক সম্পাদক বুলবুল শাহনেওয়াজ টুলু, মো. মতিয়ার রহমান, সৈয়দ জামিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. খায়রুল ইসলাম, প্রচার সম্পাদক মো. লিটন সিকদার, সহদপ্তর সম্পাদক বরুণ দত্ত, ক্রীড়া সম্পাদক মো. আশরাফুজ্জামান চুন্নু, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রব মো. মাহ্মুদুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শিবনাথ দাস মানিক, কার্যনির্বাহী সদস্য শ্রীধাম কর, উপদেষ্টা পরিষদের সদস্য মো. মিরাদুল সিকদার, রাজু শরীফ, শওকত সিন্হা সুমন, টুটুলসহ সহ প্রায় অর্ধশত বন্ধু।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION