1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:১২ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সকলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ব: ডা. দিলীপ রায়

  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৭৬০ Time View

বোয়ালমারী প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজার মহা সপ্তমীতে ফরিদপুরের বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান এবং মহানগর আওয়ামী লীগ (দক্ষিণ) এর সহ সভাপতি ডা. দিলীপ রায়।
শনিবার (২১ অক্টোবর) মহাসপ্তমীর দিন বিকেল থেকে মোটরসাইকেল ও গাড়ির বহর নিয়ে তিন উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
বোয়ালমারী বাজারে অবস্থিত সার্বজনীন শ্রী শ্রী রক্ষা চণ্ডী মন্দির, কামারগ্রামে অবস্থিত শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর নিত্যসেবা অঙ্গন (আখড়া মন্দির), আলফাডাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির, আলফাডাঙ্গা দামুদর আশ্রম, সহস্রাইল মন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শনকালে তিনি এলাকার হিন্দু ধর্মাবলম্বী নেতা ও আগত ভক্তবৃন্দের সার্বিক খোঁজ-খবর নেন এবং তাদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
এ সময় ডা. দিলীপ রায় তার বক্তব্যে বলেন, ‘শারদীয় দুর্গোৎসবটা আসলে সার্বজনীন, এটা শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীদের নয়, আমরা শুধু পূজা করি, কিন্তু আনন্দটা-উৎসবটা হিন্দু-মুসলিম-খ্রিস্টান-বৌদ্ধ সকলের। আজকে আমরা সবাই উৎসবে শামিল হয়েছি।’
তিনি আরও বলেন, ‘জাতি ধর্ম নির্বিশেষে সকলে মিলে আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব। যার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজীবন সংগ্রাম করে যাচ্ছেন। এই অঞ্চল আওয়ামী লীগের ঘাঁটি। এখানে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। যে প্রয়াস নিয়ে নেত্রী  অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাচ্ছেন তা বাস্তবায়ন করতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।’
এ সময় তার সাথে দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মীগণ, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION