1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো শিশুর

  • Update Time : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৫০৫ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ইজিবাইকে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুমান শেখ (৭) নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। উপজেলার ময়না ইউনিয়নের মুরাইল গ্রামের রুবেল শেখ রুমান সোমবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ইজিবাইকে চার্জ দেওয়ার সময় তার একমাত্র সন্তান বিদ্যুতায়িত হয়।
জানা যায়, বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের মুরাইল গ্রামের ইজিবাইক চালক রুবেল শেখ বাড়িতে তার ইজিবাইকে চার্জ দিচ্ছিল। বেলা সাড়ে ১১ টার দিকে তার ছেলে রুমান শেখ (৭) চার্জ অবস্থায় ইজিবাইকে উঠতে গেলে বিদ্যুৎ স্পষ্ট হয়। ইজিবাইকটি বৈদ্যুতায়িত হওয়ার বিষয়টি বুঝতে পেরে দ্রুত ঘরের মেইন সুইচ বন্ধ করে দিলে রুমান মাটিতে পড়ে যায়। আহত অবস্থায় তাকে পাশ্ববর্তী মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে সোমবার দুপুরের দিকে কর্তব্যরত চিকিৎসক রুমানকে মৃত ঘোষণা করেন। একমাত্র ছেলেটিকে হারিয়ে পরিবারটি ভেঙ্গে পড়েছে। মরদেহটি জানাজা দেওয়ার প্রক্রিয়া চলছে।
বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর শিকদার জানান, রুবেল শেখ তার ইজিবাইক চার্জে ধরায়। কিছু বুঝে উঠার আগেই শর্টসার্কিট হয়ে পুরো ইজিবাইকে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। তার ছেলে রুমান ইজিবাইকের হাতল ধরলে বিদ্যুৎ স্পষ্টে হয়। রুমানকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি বোয়ালমারী জোনাল অফিসের ডিজিএম মোরশেদুর রহিম জানান, বিষয়টি আমাদের কেউ জানায়নি। হইতো অসাবধানতাবশত ঘটনাটি ঘটেছে। অনেক সময় আইনি ঝামেলার কারণে আমাদেরকে জানানো হয় না। এ ব্যাপারে খোঁজখবর নিচ্ছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION