1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে বাঁশবাগান থেকে ৩৪০ রাউন্ড গুলি উদ্ধার

  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৬৯৩ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীর একটি বাঁশ বাগান থেকে থ্রি-নট-থ্রি রাইফেলের ৩৪০ রাউন্ড গুলি উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামের আবু বক্কারের বাঁশঝাড় থেকে গুলিগুলো উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী উদ্ধারকৃত গুলি অকেজো এবং মরিচা ধরা।
থানা সূত্রে জানা যায়, শনিবার সকালে বাগানটিতে গাছ কাটতে গিয়ে স্থানীয় শ্রমিকরা গাছের গুড়ি খোঁড়ার সময় মাটির ২ ফিট নিচে একটি মরিচা ধরা লোহার বাক্স দেখতে পায়। এ সময় মাটি সরিয়ে বাক্সটি উদ্ধার করার চেষ্টা করলে বক্সের মধ্য থেকে অকার্যকর মরিচা ধরা গুলি বেরিয়ে আসে। তৎক্ষণাত স্থানীয়রা পুলিশের জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করলে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিগুলো উদ্ধার করে। খবর পেয়ে মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান, বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শেখ সাদিক, চতুল ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপার মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, পুলিশের জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে দীর্ঘদিনের পরিত্যক্ত একটি মরিচা ধরা বাক্স থেকে থ্রি-নট-থ্রি রাইফেলের ৩৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গুলিগুলো অকার্যকর। ধারণা করা হচ্ছে, এগুলো মুক্তিযুদ্ধের সময়কালের।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শেখ সাদিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩৪০ রাউন্ড গুলি উদ্ধার করে জব্দ করা হয়েছে। গুলিগুলো দীর্ঘদিনের পুরনো, ১৯৬১-৬৬ সালের মধ্যে তৈরি হওয়া গুলি গুলো বর্তমানে অকেজো। উধ্বর্তন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION