1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ৩৪৭ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে পানিভর্তি বালতিতে পড়ে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম মেহজাবিন (২)। সে উপজেলার ময়না ইউনিয়নের চরবর্ণী মিঠাইন গ্রামের মিরাজ মোল্যার একমাত্র কন্যা। মঙ্গলবার সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা যায়, শিশুটির পিতা অটো ভ্যানচালক মিরাজ মোল্যার স্ত্রী আশা বেগম উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা জুট মিলে চাকরি করেন। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে শিশুটিকে দাদী শ্বাশুড়ি সুফিয়া বেগমের নিকট রেখে কাজে যায় সে। সকাল সাড়ে ৯টার দিকে শিশুটিকে নাস্তা করিয়ে পাশের বাড়িতে যায় সুফিয়া বেগম। এ সময় খেলার ছলে সবার অগোচরে টিউবওয়েল পাড়ে পানিভর্তি বালতিতে পড়ে যায় শিশুটি। সুফিয়া বেগম বাড়িতে ফিরে এসে পানিভর্তি বালতির মধ্যে শিশু মেহজাবিনের মাথা নিচে ও পা উপরে অবস্থায় দেখতে পেয়ে শোরচিৎকার করলে স্থানীয়রা শিশুটিকে মৃত অবস্থায় পায়। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে পরিবারের সদস্যদের নিকট মৃতদেহ হস্তান্তর করে। বোয়ালমারী থানা উপপুলিশ পরিদর্শক মো. আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক জানান, বাড়িতে কেউ না থাকায় শিশুটি পানিভর্তি বালতিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION