1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৪২৩ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী শুকুরন্নেছা হাফিজিয়া মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আব্দুল আহাদ মিঞা ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক ফরিদপুর শাখার যৌথ উদ্যোগে স্থানীয় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গত সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে মাদ্রাসা প্রাঙ্গনে এসব কম্বল বিতরণ করা হয়। এতে এয়াকুব আলী উচ্চ বিদ্যালয় কমলেশ্বরদী এর সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির সাবেক সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. সাহাবুদ্দীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ফরিদপুর শাখার এভিপি ও ব্যবস্থাপক মুহাম্মদ আব্দুস শুকুর, পদ্মা বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম আকাশ, কমলেশ্বরদী কামরুল উলুম মাদ্রাসা ও শামস্ উল উলুম শিশু সদনের মুহতামিম মাও. রওশন আহমেদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো. আতিয়ার রহমান মিঞা, মো. এনায়েত হোসেন (ওলি মিঞা), ইউপি সদস্য মো. জাফর মাতুব্বর, প্রাক্তন ইউপি সদস্য মো. আনোয়ার মিঞা, মো. লাবলু মিঞা, শিক্ষক মো. দাউদ মিঞা প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অধ্যাপক আসাদুজ্জামান মিঞা। আমন্ত্রিত অতিথিরা উপস্থিত শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে এসব শীতবস্ত্র প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION