1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

এতিম শিশুদের সাথে মধ্যাহ্নভোজে অংশ নিলেন মুরাদ শিকদার

  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৩২ Time View

বোয়ালমারী প্রতিনিধি: নিরবে-নিভৃতে মানুষের জন্য কাজ করে যাওয়া প্রচার-বিমুখ তরুণ রাজনীতিবিদ মুরাদ শিকদার উপজেলার বিভিন্ন স্থানে উন্নয়নমূলক কর্মকাণ্ড করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় গত রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চতুল ইউনিয়নের চতুল গ্রামের শরীফ বাড়ি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ৬৫ এতিম শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করেন এবং তাদের সাথে মধ্যাহ্ন ভোজে অংশ নেন। পরে শিক্ষক ও স্থানীয়দের মতবিনিময় করেন। এসময় মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী ও শিক্ষকরা তার জন্য বিশেষভাবে দোয়া ও মোনাজাত করেন। মাদ্রাসা ও এতিমখানাটি নির্মাণকালীন সময়ে আর্থিক অনুদান দেয়াসহ বিভিন্ন সময়ে রং ও টাইলসের কাজ করে দেন মুরাদ শিকদার। এ বছর বাৎসরিক ধর্মীয় সভার পূর্ব নতুন করে মাদ্রাসাটির সংস্কার ও রংয়ের কাজ করে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মুরাদ শিকদার আসন্ন বোয়ালমারী উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি ফরিদপুর জেলা কৃষকলীগের সদস্য ও বোয়ালমারী উপজেলা কৃষকলীগের সাবেক যুগ্ম আহবায়ক। তরুণ এই রাজনীতিবিদ উপজেলার সর্বত্রই বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছেন। তিনি সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী।

মতবিনিময়ে মুরাদ শিকদার বলেন, এতিম অনাথ হওয়ার চেয়ে বড় বেদনার, বড় দুঃখের আর কিছু নেই। এই সময়ের চেয়ে বড় অসহায়ত্বের সময় মানুষের জীবনে আর নেই। প্রতিটি শিশুরই মৌলিক অধিকার রয়েছে। কিন্তু আমাদের সমাজে এই এতিম শিশুরা অনেক কিছু থেকে বঞ্চিত। তাদের কথা চিন্তা করে আজ তাদের সাথে আমি মধ্যাহ্নভোজে অংশ নিয়েছি। আমি সবসময় উপজেলার সকল সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের পাশে থাকার চেষ্টা করবো।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION