1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে পঞ্চম উপজেলা স্কাউট সমাবেশ শুরু

  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৬৫ Time View

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরেদপুরের বোয়ালমারীতে পঞ্চম উপজেলা স্কাউট সমাবেশ শুরু হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে বোয়ালমারী উপজেলার বোয়ালমারী জর্জ একাডেমী মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাবেশের উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি মোঃ কামরুল আহসান তালুকদার। স্কাউট সমাবেশে সভাপতিত্ব করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি মোঃ মেহেদী হাসান। সমাবেশের শুরুতেই উপস্থিত সবাইকে স্কাউটের সদস্য ব্যাজ ও স্কার্ফ পরিয়ে দেওয়া হয়। পাঁচ দিনব্যাপী এই স্কাউট সমাবেশে উপজেলার ২৫টি মাধ্যমিক ও ৫টি মাদরাসার ২৭০ জন স্কাউট সদস্য পদ্মা মূল এরিনাসহ মধুমতি, বারাশিয়া, কুমার, আরিয়াল খাঁ নদ এই নামে চারটি সাব ক্যাম্পে অংশগ্রহণ করছেন। এ সমাবেশ আগামী ১লা মার্চ শেষ হবে। স্কাউট সমাবেশ উদ্বোধনের আগে প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার জেলা ও উপজেলার স্কাউটসের অতীতের সব সাফল্য তুলে ধরেন। তিনি ভবিষ্যতের জন্য স্কাউটের মূল মটো অনুযায়ী কাজ করে যাওয়ার জন্য সব স্কাউট সদস্যদের প্রতি আহবান জানান। এছাড়া স্কাউট প্রতিষ্ঠাতা রবার্ট ব্যাডেন পাওয়েলের নীতি ও আদর্শ ধারণ করে দেশ সেবার জন্য নিজেদের প্রস্তুত হতে সমাবেশে অংশগ্রহণকারী সবার প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া। আরও উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌরসভার মেয়র মোঃ সেলিম রেজা লিপন মিয়া, বোয়ালমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আবু আহাদ মিয়া, অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলী প্রমুখ। সার্বিক তত্বাবধায়নে ছিলেন উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুর রহমান। স্বাগত বক্তব্য দেন উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত উক্ত সমাবেশ বৃহস্পতিবার রাতে মহা-তাবুজলসার মাধ্যমে সমাবেশ শেষ হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION