1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

কাদিরদী কলেজের নবনির্বাচিত সভাপতিকে বরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৪৬ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কাদিরদী কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ডেপুটি রেজিস্ট্রার ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. মির্জা নাহিদা হোসেন বন্যা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত বিধি অনুযায়ী আগামী দুই বছরের জন্য সভাপতি মনোনীতি হলেন তিনি। গত ২২ ফেব্রুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়। একই পত্রে রবীন্দ্রনাথ গুহকে বিদ্যাৎসাহী সদস্য মনোনীত করা হয়। ডা. মির্জা নাহিদা হোসেন বন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান এমপি’র সহধর্মিনী। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।
গত বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নবনির্বাচিত সভাপতিকে বরণ ও কলেজ গর্ভনিং বডির সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি ডা. মির্জা নাহিদা হোসেন বন্যা। স্বাগত বক্তব্য রাখেন কাদিরদী কলেজের অধ্যক্ষ মো. নুরুজ্জামান মোল্যা। এ সময় অন্যান্যের কাদিরদী দ্বিমুখী উচ্চ উচ্চ বিদ্যালয়ের সভাপতি, কাদিরদী কলেজের হিতৈষী সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. দেলোয়ার হোসেন, বিদ্যোৎসাহী সদস্য রবীন্দ্রনাথ গুহ, অভিভাবক সদস্য সৈয়দ শহিদুল ইসলাম, মো. মাহবুবুল হক, আবুল কালাম আজাদ, শিক্ষক প্রতিনিধি মো. জাকির হোসেন মোল্যা, মো. হাবিবুর রহমান, সঞ্চয়িতা সাহা, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এমএম শফিউল্লাহ্ শাফিসহ অর্ধশতাধিক শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন। পরিচিতি সভার সার্বিক দায়িত্ব পালন করেন কলেজের ভাইস প্রিন্সিপাল রঞ্জন কুমার ব্যানার্জি। পরিচিতি সভা শেষে কলেজ গভর্নিং বডির প্রথম মিটিং অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION