1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে বৃদ্ধের লাশ উদ্ধার

  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৪১১ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে মোসলেম শেখ (৮০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উপজেলার শেখর ইউনিয়নের শেখর বাজারে অবস্থিত নিজ বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ থানা হেফাজতে নিয়েছে। রবিবার (১৭ মার্চ) দুপুর তিনটার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের সাত ছেলেমেয়েদের মধ্যে ছয়জনের দাবি ‘আত্মহত্যা’ হলেও নিহতের বড় মেয়ে সালমা বলছেন ঘটনাটি ‘সন্দেহজনক।’ তিনি বলছেন, ইজিবাইক চালক মেজ ভাই বাবুল শেখের সাথে বাবা থাকতো। বাবুল শেখ, তার ছেলে ও স্ত্রী বাবার সাথে খারাপ ব্যবহার করতো। ওদের অত্যাচারে বাবা আত্মহত্যা করে থাকতে পারেন। ওরা বাবাকে খেতে দিতো না। ওদের অত্যাচারে ১৯ বছর আগে মাও বিষ খেয়ে আত্মহত্যা করেছে। তিনি আরো বলেন, বাবার নামের টাকা ও জমি বাবুল শেখ জোর করে নিয়েছে।
লাশ উদ্ধারকারী বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মো. কাজী আবুল বাশার জানান, খবর পেয়ে নিহতের বাড়ি থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, আমি এই মুহূর্তে বাইরে আছি। শুনেছি জেনুইন সুইসাইড। তারপরও পোস্ট মর্টেম করা লাগবে কি-না সে ব্যাপারে আমি লাশ দেখে সিদ্ধান্ত নেব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION