1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে ভিত্তিহীন মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৪৭৫ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে আবু শেখ ও বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম ছিরুর নামে জমি নিয়ে আদালতে ভিত্তিহীন হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে দশটায় উপজেলার শেখর ইউনিয়নের শেখর গ্রামে আবু শেখের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, আমি ও বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম ছিরু শেখের নামে আদালতে জমিজমা নিয়ে মিথ্যা মামলা করে হয়রানি করেন গোলাম রসুল নামে এক মুক্তিযোদ্ধা। তাঁর বাবা মান্দার শেখ ১৯৭১ সনে ১৫ শতাংশ জমি বিক্রি করেন এলেম বিশ্বাসের কাছে। তিনি ৭৩ সনে বিক্রি করেন উজ্জল নেছার কাছে। সে আবার ৭৭ সনে বিক্রি করেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ছিরু মেম্বরের কাছে। সর্বশেষ ছিরু মেম্বর ২০০১ সনে আমার কাছে ১০ শতাংশ জমি বিক্রি করেন। ওই একই দাগের জমির ৫ শতাংশ ক্রয় করেন মিথ্যা মামলা দেয়া বাদী মো. গোলাম রসুল শেখ। তিনি আরও বলেন, আমাকে হয়রানি করতে বিভিন্ন স্থানে একাধিক ভিত্তিহীন মিথ্যা মামলা দায়ের করা হয়। আমি এসব মিথ্যা মামলার হয়রানি থেকে মুক্তি চাই।
বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম ছিরু বলেন, গোলাম রসুল আমার ও আবু শেখের নামে থানায় যে অভিযোগ দায়ের করেছে। তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। আবু শেখ একজন সাদাসিধে মনের মানুষ। তাকে হেয়প্রতিপন্ন করতে উঠে পড়ে লেগেছে গোলাম রসুল। আর তাঁর বাবা মান্দার শেখ ১৫ শতাংশ জমি বিক্রি করে চার হাত বদল হয়ে যায়। গোলাম রসূলও আমার কাছ থেকে ওই জমির ৫ শতাংশ ক্রয় করে। এখন সে আদালতে ভিত্তিহীন মামলা দায়ের করেছেন। গত ১৬ এপ্রিল রাতে শেখর বাজারে গোলাম রসুলের সাথে আবু শেখের কথা কাটাকাটি হয়। তবে তাকে হুমকি বা ধামকি দেয়া হয়েছে এমনটি কেউ শুনেনি।
শেখর ইউনিয়নের চেয়ারম্যান মো. কামাল আহমেদ বলেন, আমি ২২ সালে চেয়ারম্যান নির্বাচিত হলে গোলাম রসুল তাঁর বাবার মৃত্যুর তারিখ হেরফের করে মৃত্যু সনদ নিতে চায়। তাঁর মতের বিরুদ্ধে সনদ না দিতে চাইলে আমাকেও মামলা দেয়ার হুমকি দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ছিরু শেখ, শেখর ইউনিয়নের চেয়ারম্যান মো. কামাল আহমেদ, আবু শেখ, শেখর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য মো. মিজান শেখ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খন্দকার মোহন আলী, সংরক্ষিত মহিলা সদস্য ফাতেমা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে গোলাম রসুল বলেন, আমি জমি নিয়ে আদালতে মামলা দায়ের করেছি। আদালত যে রায় দিবে সেটা মেনে নেবো। জমি পেলে নেব না পেলে না নেবো। তবে আমাকে ১৬ এপ্রিল শেখর বাজার থেকে তারা দু’ জন হুমকি ধামকি দিয়েছিল। এজন্য থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION