1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে উদ্যোক্তাদের তৈরিকৃত স্বাস্থ্যসম্মত সরিষার তেল বিক্রয় প্রসারে বাজার সংযোগ সভা অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ৫৩৩ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে উদ্যোক্তাদের তৈরিকৃত স্বাস্থ্যসম্মত সরিষার তেল বিক্রয় প্রসারে বাজার সংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদীতে ২৮ এপ্রিল বেলা ১১টায় স্থানীয় উদ্যোক্তা, আড়ৎদার ও খুচরা বিক্রেতাদের নিয়ে এই বাজার সংযোগ সভা অনুষ্ঠিত হয়।

রুরাল মাইক্রোএন্টার প্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) প্রকল্প এর আওতায় ‘‘সরিষার নিরাপদ ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয়বৃদ্ধি’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পটি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় বাস্তবায়ন করছে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)।

প্রকল্পটির আওতায় মেসার্স হাসান ট্রেডার্সের শক্তি সরিষার তেল, মেসার্স মোল্যা ট্রেডার্সের তালিব সরিষার তেল ও মেসার্স নিজাম ট্রেডার্সের বিশ্বাস সরিষার তেল নামে ৩টি নতুন মোড়কে বিএসটিআই’র অনুমোদন নিয়ে বাজারজাত করা হচ্ছে।

প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মো. শাহিন আলমের সঞ্চালনায় স্বাস্থ্যসম্মত সরিষার তেল বিক্রয় প্রসারে বাজার সংযোগ সভায় বক্তব্য রাখেন সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী প্রসেনজিৎ পাল ও স্থানীয় উদ্যোক্তারা।

এ সময় বক্তারা বলেন, ‘কৃষক ও আড়ৎদারদের থেকে খাটি সরিষা সংগ্রহ করে আধুনিক কোল্ড ওয়েল প্রেস মেশিনের মাধ্যমে ফিল্টারিং করে স্বাস্থ্যসম্মত সরিষার তেল উৎপাদন করে বাজারজাত করা হচ্ছে। এই তেল বিএসটিআই হতে মান ও বিক্রয় সনদপ্রাপ্ত। এতে ক্ষতিকর ইরুসিক এসিড নেই বললেই চলে। এছাড়া ফুড গ্রেড বোতলে বায়ুরোধক ক্যাপ দ্বারা তেল বোতলজাত করা হয়। তাই স্বাস্থ্য সুরক্ষায় যে কেউ এই সরিষার তেল ব্যবহার করতে পারবে। গুনগত মান ভালো হওয়ায় বাজারে এ তেলের ব্যাপক চাহিদা রয়েছে বলে জানান স্থানীয় খুচরা বিক্রেতারা। বাজার সংযোগ সভায় উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে প্রায় অর্ধশত খুচরা বিক্রেতা, আড়ৎদার ও উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION