1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে উচ্চ ফলনশীল তিল চাষ প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ৪৪৩ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ‘সরিষার নিরাপদ ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয়বৃদ্ধি’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের উচ্চ ফলনশীল জাতের তিল চাষ প্রর্দশনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চতর খারাপাড়া এলাকায় সোমবার (২৮ মে) বিকেলে এই কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) প্রকল্পের উপ-প্রকল্পটি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় বাস্তবায়ন করছে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)। এসডিসি’র কাদিরদী শাখার সিনিয়র শাখা ব্যবস্থাপক বিপ্লব কুমার দাম এর সভাপতিত্বে কৃষক মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ শাহিন আলম। এ সময় প্রকল্পের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বোয়ালমারী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, স্থানীয়ভাবে উৎপাদিত তিলের তেলে বিভিন্ন পুষ্টিগুণ রয়েছে। এই তেল মানব শরীরের জন্য অত্যন্ত উপকারী। স্বাস্থ্য সুরক্ষায় অধিক তিল উৎপাদন ও তিলের তেল ব্যবহারের নির্দেশনা দেন তিনি।
স্থানীয় তিল চাষী কৃষক মো. ওয়াসেল হোসেন বলেন, আমি এ বছর  ৪০ শতক জমিতে বারি-৬ জাতের উচ্চ ফলনশীল তিল চাষ করেছি। জমিতে জৈব সার, ভার্মি কম্পোস্ট, কেঁচো সার ও জৈব বালাইনাশক ব্যবহার করেছি। এতে কম খরচে অধিক ফলন হয়েছে।
এছাড়া ফসলী জমিতে জৈব সার ব্যবহারের উপকারিতা ও সুবিধা সম্পর্কে অতিথিরা বলেন, ‘জৈব সার মাটিতে প্রয়োগের ফলে মাটি তার হারানো শক্তি ফিরে পায়। রাসায়নিক সারের তুলনায় জৈব সারে খরচ কম হয়। ভার্মি কম্পোস্ট সার বা কেঁচো সার ব্যবহারে জমির উর্বরতা বজায় থাকে এবং অধিক ফলন হয়। বিভিন্ন জৈব বালাইনাশক ব্যবহারে পরিবেশবান্ধব উপায়ে নিরাপদ ফসল উৎপাদন করা যায়।’
উচ্চ ফলনশীল জাতের তিল চাষ প্রর্দশনীর কৃষক মাঠ দিবসে শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION