1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে বিশ্ব তামাক মুক্ত দিবসে এসডিসির র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৫৮৩ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় ও সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) এর আয়োজনে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে। শুক্রবার (৩১ মে) সকালে দিবসটি উপলক্ষে র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় এসডিসি বোয়ালমারী শাখা অফিস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফের এসডিসি কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‌্যালী ও আলোচনা সভার শুভ উদ্বোধন করেন এসডিসির সিনিয়র অ্যাসিসটেন্ট ডিরেক্টর খন্দকার নজরুল ইসলাম।
তামাকের ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, শতকরা ৮৫-৯০ ভাগ ফুসফুসের ক্যান্সারের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে তামাক দায়ী। তামাকের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচার জন্য ধূমপান থেকে বিরত থাকতে হবে। এ জন্য নিজে ধূমপান না করাই যথেষ্ট নয়। সাধারণ মানুষকে ধূমপানে নিরুৎসাহিত করতে ব্যাপক জনসচেতনতা প্রয়োজন। সকলে ঐক্যবদ্ধ হয়ে তামাকের উপর প্রতিরোধ গড়ে তুলতে হবে।
খন্দকার নজরুল ইসলাম আরো বলেন, ১৮ বছরের কম বয়সের ব্যক্তির নিকট বিড়ি, সিগারেট, জর্দা, গুল, সাদাপাতা ইত্যাদি ক্রয়-বিক্রয় নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের স্বাস্থ্য ঝুঁকি ও নেশা থেকে রক্ষা করা আমার আপনার সবার দায়িত্ব। তাই আসুন, তামাক ও তামাকজাত দ্রব্য উৎপাদন, বিপণন ও ব্যবহার নিয়ন্ত্রণের মাধ্যমে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করি।
এসডিসির কৈশোর এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির প্রোগ্রাম অফিসার মোছা. শাহিনা আক্তার এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসডিসির এরিয়া ম্যানেজার কাজী ইমরুল হাসান, যুব মেন্টর ও কিশোর-কিশোরীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION