1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলা ভাংচুর

  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৩৯৭ Time View

স্টাফ রিপোর্টার: ফরিদপুরের বোয়ালমারীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। হামলায় অফিস, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নাজ ক্যাবল নেটওয়ার্কের মালিক সামাদ খানকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন পৌরসভার ১নং ওয়ার্ডের রফিক শেখের স্ত্রী নাসরিন বেগম।
এলাকাবাসী ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, পৌরসভার ১নং ওয়ার্ডের গুনবহা তালতলা এলাকার রফিক শেখের ছেলে সজিব শেখের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাজ ক্যাবল নেটওয়ার্কের কর্মী তাজিমের বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে গত মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে নাজ ক্যাবল নেটওয়ার্কের মালিক ও ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সামাদ খানের নেতৃত্বে তার ছেলে ইসতিয়াক খান ২৫/৩০ জন দুর্বৃত্ত নিয়ে রফিক শেখের বাড়িতে অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তরা তার বাড়ির মহিলাদের মারপিট করে বাড়িঘরে ভাংচুর ও লুটপাট করে। এ সময় দুর্বৃত্তরা সজিবের স্ত্রীর একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে সন্ধ্যায় গুনবহার উত্তেজিত জনতা পৌরসভার ৬নং ওয়ার্ডের বঙ্গবন্ধু সড়কস্থ নাজ ক্যাবল নেটওয়ার্কের অফিসে পাল্টা হামলা চালায়। হামলায় দু’টি মোটরসাইকেল, একটি টেলিভিশন, সিসি ক্যামেরা ও অফিসের আসবাবপত্র ভাংচুর করা হয়। এদিকে ওই রাতেই নাসরিন বেগমের বসতঘরে রাত আনুমানিক তিনটার দিকে কে বা কাহারা আগুন ধরিয়ে পুড়িয়ে দেয় বলে নাসরিন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম রসূল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। দুর্বৃত্তরা হামলা চালিয়ে পালিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION