1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে সশস্ত্র বাহিনী দিবস পালিত

  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৫৬৭ Time View

বোয়ালমারী প্রতিনিধি: যথাযথ মর্যাদা ও উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদপুরের বোয়ালমারীতে ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার ২১ নভেম্বর সকাল ১১টায় সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত ঐক্য পরিষদের আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বোয়ালমারী অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর পিএসসি, এমএসসি, এমবিএ- (আর) বীর মেজর আব্দুল্লাহ- আল ইমরান। অবসরপ্রাপ্ত অনারারী ক্যাপ্টেন শরীফ গোলজার রহমানের সভাপতিত্বে ও অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. চুন্নু বিশ্বাসের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আফজাল হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক মো. আব্দুর রশিদ, বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলী। সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের আহবায়ক সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোল্যা মনিরুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার সরোয়ার হোসেন, সাবেক ওয়ারেন্ট অফিসার মো. শহিদুল ইসলাম, বদিউজ্জামান, সাবেক সেনা সৈনিক রবিউল ইসলাম, সাবেক সার্জেন্ট মিজানুর রহমান, সাবেক বিজিবি সদস্য আলিমুজ্জামান বাবলু শরীফ প্রমুখ। এ সময় নিহত অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে অনুষ্ঠানে উপস্থিত সকলে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে কয়েকশত অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION