1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪০ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ১৬ দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কুশাডাঙ্গা ফুটবল একাদশ। উপজেলার গুনবহা ইউনিয়নের চন্দনী যুব সমাজের আয়োজনে শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে চন্দনী খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে কুশাডাঙ্গা ফুটবল একাদশ বনাম ইছাখালী ফুটবল একাদশ। খেলায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, সহ সাংগঠনিক সম্পাদক মো. এনায়েত হোসেন, বিএনপি নেতা মফিজুর কাদের খান (মিল্টন)।
খেলার প্রধান অতিথি শামসুদ্দিন মিয়া ঝুনু বলেন, যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে বেরিয়ে এসে খেলাধুলা ও পড়ালেখায় মনোনিবেশ করতে হবে। তাহলে মন ও শরীর সুস্থ থাকবে। মেধাবী ও চৌকস জাতি গঠনে এবং মাদক থেকে দূরে থাকতে যুব সমাজকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত হতে উৎসাহিত করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।
খেলার নির্ধারিত ৬০ মিনিটের মধ্যে উভয় দল ১-১ গোলে সমতায় থাকলে রেফারির সিদ্ধান্ত অনুযায়ী ট্রাইবেকার অনুষ্ঠিত হয়। ট্রাইবেকারে ইছাখালী ফুটবল একাদশকে ২-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় কুশাডাঙ্গা ফুটবল একাদশ। অতিথিবৃন্দ বিজয়ী দলকে একটি ফ্রিজ ও রানার্সআপ দলকে একটি এলইডি টিভি প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION