1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৪৫১ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ময়না ইউনিয়নের মুরাইল-আখালীপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে সোমবার (০২ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনে বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী ও বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি শামসুদ্দিন মিয়া ঝুনু। তিনি বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান নির্দেশে দলকে শক্তিশালী করতে আজকের এই কর্মী সমাবেশ। তারেক রহমানের নির্দেশনা ও জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আপনাদের সাথে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো এবং একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অগ্রনী ভূমিকা রাখবো। বিভিন্ন অপশক্তি দেশের অভ্যন্তরে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করছে। কেউ কোনো অপতৎপরতা সৃষ্টি করলে তা শক্ত হাতে দমন করা হবে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আর কোনও ছাড় দেয়া হবে না।

উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. আ. সবুর শেখের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইউসুফ আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য মো. আমিনুল ইসলাম, বিএনপি নেতা মফিজুল কাদের খান মিল্টন, উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মো. এনায়েত হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম কালা মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জাকির হোসেন চৌধুরী, সাবেক কাউন্সিলর শেখ আতিকুল আলী, শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ, চতুল ইউনিয়ন বিএনপির সভাপতি একলিম শরীফ, ‍শ্রমিক দলের সভাপতি মো. কামাল হোসেন, উপজেলা জাসাসের সাবেক সভাপতি মো. শাহিন আনোয়ার, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক হোসেন সালেহ্ রুবেল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION