1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

আগামীতে আলেম ওলামারাই রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে – মুফতী শারাফাত হোসাইন

  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৫১৯ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুর ১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালি) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুফতি শারাফাত হোসাইন রিক্সা প্রতীকে লড়বেন। তিনি গত শুক্রবার (২০ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে তাঁর নিজ গ্রাম হাসামদিয়া থেকে এলাকাবাসী ও দলীয় নেতা কর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন। বিশিষ্ট সমাজসেবক ও কারা নির্যাতিত এই নেতা বলেন, গত ১৬ বছর আলেম ওলামারা নির্যাতিত নিপীড়িত ছিলেন। আমি নিজেও কয়েকবার কারাবরণ করেছি। আমরা কোন ধর্মীয় সভা, মিটিং, মিছিল কিছুই করতে পারিনি। অহেতুক আমাদের হয়রানি মূলক মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আমাদের কোন বাক স্বাধীনতাই ছিল না। গত ৫ আগস্টের পর আলেম ওলামারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি। ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলামের বিজয় হবে, আগামীতে আলেম ওলামারাই রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। ফরিদপুর ১ আসন আল্লামা মামুনুল হক আমাকে রিক্সা প্রতীক উপহার দিয়েছেন। ইনশাআল্লাহ আলেম সমাজের প্রতিনিধি হিসেবে আমি ফরিদপুর ১ আসনে রিক্সা প্রতীক নিয়ে লড়ব। আপনারা আমার জন্য দোয়া করবেন।
বোয়ালমারী পৌর খেলাফত মজলিসের সভাপতি মুফতি তৈয়বুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা খেলাফত মজলিসের সহসভাপতি মো. মিজানুর, সহসাধারণ সম্পাদক আব্দুর রহিম, জেলা যুব মজলিসের সভাপতি মো. মাও. মিজানুর রহমান, বোয়ালমারী উপজেলা যুব মজলিসের সভাপতি হাফেজ শাহারিয়া, মাওলানা নুরুল ইসলাম, মাও. আবু ইউসুফ, আব্দুল আজিজ, হাফেজ ইসহাক প্রমুখ। এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন আবুল খায়ের। এসময় এলাকার অসংখ্য খেলাফত মজলিস নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION