1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে আলহাজ্ব অ্যাড. দেলোয়ার হোসেনের শীতবস্ত্র বিতরণ

  • Update Time : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৪৪৩ Time View

বোয়ালমারী প্রতিনিধি: এলাকার গরিব, অসহায় দুস্থ শীতার্তদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব অ্যাড. দেলোয়ার হোসেন। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের রেনীনগর আলহাজ্ব মজিবর রহমান আমিন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা চত্বরে শুক্রবার (২৭ ডিসেম্বর) এলাকার বিপুল সংখ্যক শীতার্তদের মাঝে উন্নত মানের শীতবস্ত্র কম্বল বিতরণ করেন তিনি। আলহাজ্ব অ্যাড. দেলোয়ার হোসেন গুনবহা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মরহুম আলহাজ্ব মজিবর রহমান আমিনের সন্তান। পিতার মতো তিনিও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত। বিভিন্ন সময় এলাকার সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্য সহযোগিতা করেন। রেনীনগর আলহাজ্ব মজিবর রহমান আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও রেনীনগর আলহাজ্ব মজিবর রহমান আমিন হাফেজিয়া মাদ্রাসার ও এতিমখানার মোতাওয়াল্লীর দায়িত্ব পালন করছেন তিনি।
সমাজসেবক আলহাজ্ব অ্যাড. দেলোয়ার হোসেন বলেন, এলাকার সুবিধাবঞ্চিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমার নৈতিক ও সামাজিক দায়িত্ব। আমার সাধ্যমতো এলাকার কয়েকশ দরিদ্র মানুষকে শীতবস্ত্র দিয়েছি। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর এ ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেনীনগর আলহাজ্ব মজিবর রহমান আমিন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি আমিন মো. সেকেন্দার আলী, মো. মিজানুর রহমান, শিক্ষক মো. নুর ইসলাম মিয়া, সাবেক ইউপি সদস্য মাসুদুর রহমান, মো. কাশেম মোল্যা, মো. কালাম শেখ, মো. ইদ্রিস শেখ, সাদেকুর রহমান, হাফেজ মাও. নোমান আহমদ, মো. রুহুল আমিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION