1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে তারণ্যের উৎসব কাবাডি প্রতিযোগিতা চ্যাম্পিয়ন চতুল

  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৩৬২ Time View

বোয়ালমারীতে তারণ্যের উৎসব কাবাডি প্রতিযোগিতা চ্যাম্পিয়ন চতুল

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিবেদক:
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যে সামনে রেখে সারা দেশের মতো ফরিদপুরের বোয়ালমারীতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কাবাডি প্রতিযোগিতা (অনূর্ধ্ব-১৮) অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে চতুল ইউনিয়ন (অনূর্ধ্ব-১৮) দল।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকাল
৪টার দিকে বোয়ালমারী কেন্দ্র শহীদ মিনার চত্বরে বোয়ালমারী উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এ প্রতিযোগিতায় চতুল ইউনিয়ন পরিষদ (অনূর্ধ্ব-১৮) দল চ্যাম্পিয়ন ও গুনবহা ইউনিয়ন পরিষদ (অনূর্ধ্ব-১৮) দল রানারআপ হয়েছে। এতে শ্রেষ্ঠ খেলোয়াড় হয়েছেন চতুল দলের খেলোয়াড় আতিকুল শেখ।
১টি পৌরসভাসহ দশটি ইউনিয়নের মোট ১১টি দল এ খেলায় অংশ গ্রহণ করে।

খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের হতে টফি তুলে দেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সোহেল, বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম রসুল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন ধারাভাষ্যকার ও উপস্থাপক এসআই বোরহান উদ্দিন মোল্লা বোয়ালমারী বার্তার সম্পাদক প্রকাশক অ্যাডভোকেট কোরবান আলী সাংবাদিক সুমন খান ও আমির চারু, চেয়ারম্যান এডভোকেট সিরাজুল ইসলাম ও রফিকুল ইসলাম প্রমুখ।
এ ছাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ক্রীড়ামোদী দর্শকের উপস্থিত ছিলো চোখে পড়ার মতো ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION