1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

উপহারটি মহামূল্যবান প্রতিদানে শ্রদ্ধা স্নেহ মমতা ভালোবাসা

  • Update Time : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১০ Time View

উপহারটি মহামূল্যবান প্রতিদানে শ্রদ্ধা স্নেহ মমতা ভালোবাসা

অ্যাড. কোরবান আলী # ফরিদপুরে কম যাওয়া হয়। কারণ একটাই বাসে উঠলেই বমি। ভেবেছিলাম, উপজেলায় উপজেলায় কোর্ট-কাচারি, তার পাশেই বসতবাড়ি। পড়ালেখা শেষে আইন পেশায় নিযুক্ত হবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় ২১ অক্টোবর ১৯৯৪ সালে বার কাউন্সিল সনদ গ্রহণ করি। ওই বছরই ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য হই। এতদিনে কয়েকজনের জুনিয়র হলেও অনেকেরই সিনিয়র হয়ে গেছি। কিন্তু জেলায় নিয়মিত না যেতে পেরে অনিয়মিত হয়ে পড়েছি আইন পেশায়। তারপরও পেশাটা ভালোই লাগে।
মাঝেমধ্যে যেতে হয় পেশার তাগিদে অতিপ্রয়োজনে। ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মো. জাহিদ ব্যাপারীর সম্পাদিত ও প্রকাশিত ২০২৫ সালের ডায়রীতে অনিয়মিত তালিকায় ১৫ নম্বরে ছবিসহ নাম আছে। সেদিন রবিবার ২৬ জানুয়ারি ২০২৫। সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জাহিদ ব্যাপারীর সাথে তাঁর অফিস কক্ষে দেখা হয়। পাশের চেয়ারে বসে ছিলেন সমিতির সভাপতি অ্যাড. আব্দুল কাদের মিয়া। সাথে গিয়েছিলেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মানিক কুমার মজুমদার। ২৫ সালের ডায়রীটি তুলে দিলেন সম্পাদক নিজেই। ডায়রীটি পেয়ে অনেক আনন্দ পেলাম। যা আমার পেশা ও নেশা সাংবাদিকতার জন্য খুবই প্রয়োজন ছিল। যদিও প্রতি বছর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ডায়রী ক্যালেন্ডারসহ বিভিন্ন উপহার অফিসে এসে দিয়ে যান। অনুরোধ রেখে যান, তাদের প্রতিষ্ঠান নিয়ে কিছু লেখার জন্য। আজ অবধি তাদের সম্পর্কে কিছুই লিখতে পারিনি। মনে চাইনি তাই। ছাপা বা প্রকাশ করাও হয়নি তাদের কোনো ছবি। সেদিনের এই উপহারটি ভালো লাগার কারণ হলো, সোনালী রংয়ের ডায়রীটি খুবই চমৎকার। জেলা আইনজীবী সমিতির ৪১৫ জন সদস্যের ছবিসহ মোবাইল নম্বর আছে। ডিজিটাল যুগে অত্যাধিক গুরুত্বপূর্ণ। গত দুই বছরের সমিতির পরিচালনা পর্ষদের নামের তালিকা আছে। সমিতির ইতিকথা আছে। জেলার প্রয়োজনীয় ফোন নম্বর আছে। আইন পেশার গুরুত্বপূর্ণ তথ্য আছে। তিন বছরের ক্যালেন্ডার আছে। দেশের এবং পৃথিবীর মানচিত্র আছে। অফসেট পেপার মনোমুগ্ধকর ছাপা। সবমিলিয়ে সম্পাদক অ্যাড. জাহিদ ব্যাপারীর আন্তরিক প্রচেষ্টা ও তাঁর নিজস্ব অর্থায়নে যে উপহারটি আমাকে এবং আমাদের দিয়েছেন তার প্রতিদানে তাঁর প্রতি রইলো আমার এবং আমাদের শ্রদ্ধা স্নেহ মমতা ভালোবাসা। আগামীতে ভালোকিছুর প্রত্যাশায় শুভেচ্ছা ও অভিনন্দন।
শুভেচ্ছান্তে- অ্যাড. কোরবান আলী, সম্পাদক ও প্রকাশক- সাপ্তাহিক বোয়ালমারী বার্তা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION