1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না – শহিদুল ইসলাম খান বাবুল

  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪০০ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ‘মানুষের ভাগ্য নিয়ে ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলবেন না। বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিয়ে আর কোনো ষড়যন্ত্র, ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।’ ফরিদপুরের বোয়ালমারীতে কৃষক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল।
তিনি আরও বলেন -৫ আগস্টে হাসিনা পালিয়ে গেছে বাংলাদেশের রিজিম পরিবর্তন হয়েছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। জিনিসপত্রের দাম কমে নাই, জনগণের নিরাপত্তা নিশ্চিত হয় নাই, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা হয় নাই। জনগণের সরকার, জনগণের ভোটাধিকার নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, তালবাহানা হচ্ছে । কোনো রকম তালবাহানা আমরা সহ্য করবো না। ভালায় ভালায় নির্বাচিত সরকারের ব্যবস্থা করবেন, যতদ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করুন। না হলে আমরা মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে মাঠে নামতে বাধ্য হবো।
প্রধান অতিথি শহিদুল ইসলাম আরও বলেন- এদেশের কৃষক মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলিয়ে ন্যায মূল্য পায়নি, তারা তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে পারেনি। আর সতেরো বছর এদেশের একশ্রেণি রাজনৈতিক, একশ্রেণির আমলা দুর্নীতি করে ফুলে ফেঁপে উঠছে। আমরা যদি মানুষের ভোটে ক্ষমতায় যেতে পারি তাহলে আমাদের প্রথম কাজ হবে এ দেশের কৃষকদের ভাগ্য উন্নয়নে কাজ করা। আমরা সরকার গঠন করতে পারলে এ দেশের কৃষকদের ভাগ্য উন্নয়নে আধুনিক কৃষি যন্ত্রপাতি আমদানি করা হবে, বিনা সুদে বা স্বল্পসুদে কৃষি ঋণের ব্যবস্থা করা হবে।

মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলবেন না। বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিয়ে আর কোনো ষড়যন্ত্র, ছিনিমিনি খেলা বাংলাদেশের মানুষ আর এক মূহুর্তও মেনে নিবে না। রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার শেখর কাজী সিরাজুল ইসলাম একাডেমি মাঠে জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় ।

বোয়ালমারী উপজেলা কৃষকদলের আহবায়ক লুৎফর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবলু। সমাবেশ প্রধান বক্তা ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।
তিনি তার বক্তব্যে বলেন – দেশ থেকে পালিয়ে গিয়েও ফ্যাসিস্ট শক্তি নানাভাবে এদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, সেই সাথে একটি গোষ্ঠি সরকার গঠনে নানাভাবে পায়তারা করছেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করবো অতিদ্রুত এ দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে। আশা রাখি তারা যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবেন।
কৃষক সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ফরিদপুর মহানগর কৃষক দলের সভাপতি অ্যাড. মামুন আর রশিদ, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন। কেন্দ্রীয় কৃষক দলের সদস্য আমিনুল ইসলাম, সহ সাংস্কৃতিক সম্পাদক পারভেজ রেজা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবুল হাসান ( মিয়া হাসান) উপজেলা বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION