1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

যা হয়নি ১৪ বছরে তা হলো ৪ দিনে কৃতিত্ব উপজেলা নির্বাহী অফিসারের

  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৮২ Time View

স্টাফ রিপোর্টার: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পৌর সদরে গোহাটায় ২০১০ সালে ৫০ লাখ টাকা ব্যয়ে ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনারটি ভুল নকশায় নির্মিত হয়। এই ভুল নকশা দেখে উপজেলার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান অনুরূপ কয়েকটি শহীদ মিনার নির্মাণ করে। প্রতিবছর শিক্ষার্থীরা ফুল দিতে এসে ভুল নকশা দেখে জানতে চায় স্ব স্ব প্রতিষ্ঠান প্রধানদের কাছে। বিষয়টি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ভুল নকশার ব্যাপারে উপজেলা পরিষদকে অবগত করানো হলে প্রতিশ্রুতি দেয়া হয় আগামী বছর সংশোধন করে দেয়া হবে। এরপর ধারাবাহিকভাবে মিডিয়াতে প্রকাশ পায় বিষয়টি। সোচ্চার হয়ে উঠে এলাকার সুশীলমহল। তাদের দাবির মুখে সংশোধনের আশ্বাস দেয়া হয়। সংশোধন না হওয়া বেশ কয়েকটি প্রতিষ্ঠান কাঠ দিয়ে শহীদ মিনার নির্মাণ করে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করে। এতে কোনো সুফল না পেয়ে এ বছরের শুরু থেকে বিভিন্ন সংগঠনের ব্যানারে প্রতিবাদ কর্মসূচির ডাক দেয়া হয়। কর্মসূচি মোতাবেক ১০ ফেব্রুয়ারি উপজেলার নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরীর নিকট স্মারকলিপি দেয়া হয়। ইউএনও মহোদয় বিষয়টি অবগত হওয়ার সাথে সাথেই এলাকাবাসীর ন্যায়সংগত দাবির সাথে একমত পোষণ করেন। মাত্র ৪দিনেই শহীদ মিনারটি সংস্কার করেন। ভুল নকশায় নির্মিত শহীদ মিনার অনেকটা সংশোধন করায় শহীদ মিনারটি যারা দেখেছেন তারাই বলেছেন, যা হয়নি ১৪ বছরে তা হলো মাত্র ৪ দিনে। ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরীকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION