1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৩২ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বোয়ালমারী উপজেলা ও পৌর ছাত্রশিবিরের আয়োজনে গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বোয়ালমারী মডেল মসজিদের হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বোয়ালমারী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আলী আজম খানের সভাপতিত্বে ও পৌর ছাত্রশিবিরের সভাপতি সাকিনুর ইসলাম রাকিবের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির সাবেক এইচআরডি সম্পাদক হাফেজ মাও. সৈয়দ সাজ্জাদ হোসাইন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফরিদপুর জেলা শাখার ক্রীড়া সম্পাদক হাফেজ ওয়াহিদুজ্জামান, বোয়ালমারী উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আলী আব্বাস, ফরিদপুর জেলা ছাত্রশিবিরের সদস্য নাফিজ আদনান শাহাবুদ্দিন প্রমুখ। আলোচনা সভায় বোয়ালমারী উপজেলা ও পৌর ছাত্রশিবিরের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মধ্যে ছাত্রশিবিরের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সাধারণ শিক্ষার্থী এবং ইসলামী ছাত্রশিবিরের কর্মীগণ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION