1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে পাট আঁশ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা

  • Update Time : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৪৩৯ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দিনব্যাপী পাটআঁশ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২০ মে) উপজেলা পরিষদ মাল্টিপারপাস অডিটোরিয়ামে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় পাট আঁশ উৎপাদনকারী চাষীদের এ প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন, পাট অধিদপ্তরের উপ-পরিচালক সৈয়দ ফারুক আহমেদ (উপসচিব)।
এ সময় উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা প্রফুল্ল রায়ের সঞ্চালনায় অন্যদের মধ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. লুৎফুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলভীর রহমান, সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলাম প্রমুখ।
বোয়ালমারী উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা প্রফুল্ল রায় জানান, ‘দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌরসভার ৭৫ জন পাট আঁশ উৎপাদনকারী চাষীকে পাট চাষ, জাগ ও আঁশ ছাড়ানোসহ আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সেই সাথে প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকলের মধ্যে সম্মানী ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করা হয়।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION