1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা  বি এন পিতে চেয়ারম্যান কামাল‌ আহমেদ 

ঈদ পরবর্তী সামসুদ্দিন মিয়া ঝুনু’র জনসংযোগ ও লিফলেট বিতরণ

  • Update Time : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৭৩৮ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুর ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সিনিয় যুগ্ম সাধারণ সম্পাদক ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু ঈদ পরবর্তী জনসংযোগ ও লিফলেট বিতরণ করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে দাওয়াত পৌছে দেন বিভিন্ন এলাকার মানুষের মাঝে।
বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী নিয়ে গঠিত ফরিদপুর ১ আসনের বিভিন্ন এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এসব লিফলেট বিতরণ করেন তিনি। ৯, ১০ ও ১১ জুন সোম, মঙ্গল ও বুধবার তিন দিনব্যাপী মধুখালী উপজেলার বামুন্দী, মেগচামী, বাগাট, কামারখালী, ডুমাইন, মহিষাপুর, কোড়কদি, বন্দর বাজার, কাজীর রাস্তা ও আলফাডাঙ্গা পৌরসদর এবং বোয়ালমারী উপজেলার বিভিন্ন বাজারে সাধারণ মানুষের মাঝে তারেক রহমানের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণ শেষে কয়েকটি গুরুত্বপূর্ণ বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। এসব পথসভায় বক্তব্য রাখেন বিএনপির মনোনয়ন মনোনয়ন প্রত্যাশী সামসুদ্দিন মিয়া ঝুনু। তিনি বলেন, ‘গত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনার রোষানলে পড়ে অনেক নির্যাতন সহ্য করেছি। অনেক মিথ্যা মামলায় আসামি হয়েছি। আল্লাহর রহমতে আওয়ামী ফ্যাসিস্টদের পতন হয়েছে। দেশের জনগণের এখন একটাই চাওয়া, তা হলো ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন।
তিনি আরও বলেন, ‘১৭ বছরের আন্দোলনের ধারাবাহিকতায় রাষ্ট্র মেরামতের লক্ষ্যে তারেক রহমানের দেওয়া ৩১ দফার লিফলেট জনমানুষের কাছে পৌঁছে দিচ্ছি। যাতে সবাই এ সকল দফা সম্পর্কে জানতে পারেন। বর্তমান অন্তবর্তীকালীন সরকার যে সংস্কার উদ্যোগ নিয়েছেন, তা আমার নেতা তারেক রহমান আগে থেকেই দিয়ে দিয়েছেন। আর এটা কাজে লাগালে বর্তমান সরকারের জন্য সহায়ক হবে।’
লিফলেট বিতরণ ও পথসভায় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, বিএনপি নেতা ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস জাহাঙ্গীর আলম মুকুল, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য আমিনুল ইসলাম, বিএনপি নেতা মফিজুর কাদের খান মিল্টন, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য গোলাম রসূল বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION