1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা  বি এন পিতে চেয়ারম্যান কামাল‌ আহমেদ 

সরকারি কর্মচারীর পরকিয়ায় লন্ড-ভন্ড প্রবাসীর সংসার

  • Update Time : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৫২৭ Time View

বোয়ালমারীতে এক সরকারি কর্মচারীর পরকীয়ায় লন্ডভন্ড হয়ে গেছে প্রবাসীর সাজানো সংসার। ঐ প্রবাসীর দুই সন্তানের জননীকে পরকিয়ার ফাঁদে ফেলে বিয়ে করেছেন উপজেলার গুনবহা ইউনিয়ন তহশিল অফিসের কর্মচারী হাফিজুর রহমান হাফিজ। তিনি উপজেলার শেখর ইউনিয়নের শেখপুর গ্রামের বাসিন্দা। ঘটনাটি ঘিরে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। জানাযায়,বোয়ালমারী পৌর সদরের দক্ষিণ কামাড়গ্রাম নিবাসী মোঃ মোহসিন মোল্লা স্ত্রী-সন্তানের সুখের আশায় বেশ কয়েক বছর আগে সৌদি আরব পাড়ি জমান। বাড়িতে রেখে যান দুই সন্তান সহ স্ত্রী লাবনী পারভীনকে। বিদেশ যাওয়ার পর সাংসারিক খরচ দেওয়ার পাশাপাশি আলাদা বাড়ি করার জন্য স্ত্রীর অ্যাকাউন্টে টাকা জমাতে থাকেন মহসিন। এভাবে ভালোই চলছিল মোহসীন-লাবনীর সংসার। কিন্তু প্রবাসী মোহসীনের জীবনে হঠাৎ কালো মেগ হয়ে দেখা দেয় তহশিল অফিসের কর্মচারী হাফিজুর।গুনবহা তহশিল অফিসে জমির খাজনা দিতে তার সঙ্গে পরিচয় হয় প্রবাসীর স্ত্রী লাবনীর। স্বামী প্রবাসে থাকায় লাবনীর উপর লোলুপ দৃষ্টি পড়ে অসাধু হাফিজুর রহমানের। সে নানান ছলাকলায় লাবনীর সঙ্গে অবৈধ পরকীয়া সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়। একপর্যায়ে গত ১০ জুন সরকারি অফিস ফেলে লাবনীকে নিয়ে উধাও হয়ে যায় হাফিজ। এসময় স্বামীর গচ্ছিত সাড়ে সাত লক্ষ টাকা,নিজের গহনা-গাঁটি সব কিছু হাফিজুরে হাতে তুলে দেয় লাবনী। খবর শুনে প্রবাসী স্বামী মোহসীন মোল্লার মাথায় আকাশ ভেঙে পড়ে। দেশে থাকা ভায়রা মোঃ শাহাবুদ্দিন আহাম্মেদকে দিয়ে বোয়ালমারী থানায় হাফিজুর রহমানের বিরুদ্ধে একটি দরখাস্ত করান তিনি। কিন্তু তাতে খুব একটা সুফল মেলেনি। ঘটনা অন্য দিকে মোড় নিচ্ছে বলে জানা যাচ্ছে  বিস্তারিত পত্রিকায়  আচ্ছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION