1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা  বি এন পিতে চেয়ারম্যান কামাল‌ আহমেদ 

বোয়ালমারীতে পুলিশের ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৩৬৩ Time View

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
“পুলিশকে সহায়তা করি; মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি, ইভটিজিং ও বাল্য বিবাহমুক্ত দেশ গড়ি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে পুলিশের ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগষ্ট) বেলা সাড়ে এগারোটায় বোয়ালমারী থানা প্রাঙ্গনে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে পুলিশের এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন।
অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন তার বক্তব্যে বলেন, ”মাদকাসক্ত ও মাদক বিক্রেতাকে সামাজিকভাবে বয়কট করুন, দেখবেন এমনিতেই তারা নির্মুল হয়ে গেছে। তিনি বলেন, দয়া করে আপনারা মাদক সেবক ও মাদক বিক্রেতাকে থানায় ছাড়াতে আসবেন না। ছাড়াতে আসলে আমরা নিরুৎসাহিত হবো।” অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন মাদকবিরোধী এবং নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিবিরোধী সমাজ গড়তে ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও উপ-পুলিশ পরিদর্শক (সাব ইন্সপেক্টর) মাহমুদ হাসানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা মজিবুর রহমান বাবু, খান আতাউর রহমান, বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি ও স্থানীয় সাপ্তাহিক বোয়ালমারী বার্তার সম্পাদক এডভোকেট কোরবান আলী, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল, নাজিমুদ্দিন মিয়া মিলু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বোয়ালমারী পৌর শাখার আমীর মাওলানা সৈয়দ নিয়ামুল হাসান, পৌর কাউন্সিলর মিনাজুর রহমান লিপন, উপজেলা কৃষক দল নেতা লুৎফর রহমান, জেলা যুবদল নেতা ইমরান হোসাইন, উপজেলা যুবদল নেতা রবিউল ইসলাম সম্রাট, রাসেল আহমেদ, দেলোয়ার হোসেন, বোয়ালমারী সরকারি কলেজ ছাত্র ছাত্রী সংসদের সাবেক জিএস রোকনুজ্জামান মিয়া বকুল, ছাত্রদল নেতা শেখ আনিচুজ্জামান তপু, বায়েজিদ রাব্বি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION