1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা  বি এন পিতে চেয়ারম্যান কামাল‌ আহমেদ 

বোয়ালমারী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এসিল্যান্ডের মতবিনিময়

  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৮৩ Time View

দীপঙ্কর পোদ্দার:
ফরিদপুর জেলার বোয়ালমারী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলা ভূমি অফিসের এসিল্যান্ডের কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
এসিল্যান্ড মো. শিব্বির আহমেদ এর আগে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে গত ২১ আগস্ট বোয়ালমারীতে যোগদান করেন।
বোয়ালমারী সম্পর্কে এসিল্যান্ড মো. শিব্বির আহমেদ বলেন, “বোয়ালমারী শান্ত জায়গা, মানুষগুলোও শান্ত। আশা করছি ভালো লাগবে।” এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সামাজিক অভিযোগগুলো গ্রাম আদালত হয়ে আমাদের কাছে আসা উচিত। তা নাহলে গ্রাম আদালতগুলোর ভূমিকা কমে যাবে।”
এ সময় তিনি স্থানীয় গণমাধ্যম কর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে সত্য ও সঠিক সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি ও স্থানীয় সাপ্তাহিক বোয়ালমারী বার্তার সম্পাদক এডভোকেট কোরবান আলী, প্রেসক্লাবের সহ-সভাপতি ও সমকাল প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও আমাদের সময়, বাংলা টিভির প্রতিনিধি সুমন খান, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও ইনকিলাব প্রতিনিধি জাকির হোসেন, যায়যায়দিন ও এশিয়ান টিভি প্রতিনিধি দীপঙ্কর পোদ্দার, সংগ্রাম প্রতিনিধি মাওলানা মো. রফিকুল ইসলাম, খোলা কাগজ প্রতিনিধি আল মামুন রনি, নয়া দিগন্ত প্রতিনিধি ইকবাল হোসেন, প্রতিদিনের কাগজ প্রতিনিধি মুকুল বসু, কালের খেয়া প্রতিনিধি টুটুল বসু, আমার বার্তা প্রতিনিধি মোহাম্মাদ ইমরান, ভোরের চেতনা প্রতিনিধি রবিউল খান প্রমুখ। উল্লেখ ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক দিন কাল প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন চিকিৎসার জন্য ভারত থাকায় উপস্থিত থাকতে পারেনি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION